ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে এমনিতেই চাপে রয়েছেন সূর্যকুমার যাদবেরা। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে মরণ-বাঁচন ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হতে চলেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। কিন্তু ওই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই খানিকটা ধাক্কা খেল ভারতীয় শিবির। ক্যান্সার আক্রান্ত বাবার পাশে থাকতে ভারতীয় শিবির ছেড়েছেন দলের ফিনিশার রিঙ্কু সিংহ। প্রধান কোচ গৌতম গম্ভীরের আনুমতি নিয়েই বাড়ি ফিরেছেন তিনি। ফলে আগামী বৃহস্পতিবারের ম্যাচে তাঁর খেলা অনেকটা অনিশ্চিত।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানা গিয়েছে, রিঙ্কুর বাবা খানচন্দ সিংহ দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত এবং অসুস্থ। চিকি‍ৎসার জন্য গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভেন্টিলেটরে রেখে চলছে চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থার খানিকটা অবনতি ঘটেছে। বাবার অবস্থা সঙ্কটজনক জানার পরেই কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে এদিন সকালেই দলের হোটেল ছাড়েন তিনি।

গতকাল সোমবার দলের সঙ্গে চেন্নাইয়ে পৌঁছেছিলেন রিঙ্কু। তবে প্রথম দিন ভারতীয দল অনুশীলন করেনি। এদিন অনুশীলন করার কথা ছিল। দলের সবাই অনুশীলনে যোগ দিলেও রিঙ্কুকে দেখা যায়নি। কোতায় গেলেন ভারতীয় দলের ফিনিশার, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। এর পরেই তাঁর বাবার আসুস্থতার খবর জানা যায়।

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে হারলেই সূর্যকুমার যাদবদের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যাবে। দুর্বল প্রতিপক্ষ হলেও চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে পৌঁছেছে সিকন্দর রাজার দল। যদিও ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে লজ্জার হার হজম করতে হয়েছে জিম্বাবোয়েকে। তবুও সিকন্দরদের হাল্কাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া।

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর