রবি শাস্ত্রির কোন কথায় মারাত্মক আঘাত পান অশ্বীন?

হোটেলের ঘরে শুরু হয় নিজের সঙ্গে নিজের লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবাদেই আছে – হাতের ঢিল আর মুখের কথা বেরিয়ে গেলে ফিরে আসে না।রবিচন্দন অশ্বীনের ক্ষেত্রে সেটাই ঘটেছে। সৌজন্যে রবিভাই।

ক্রিকেট মান্থলিকে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বীন জানিয়েছেন, ‘রবিভাইকে খুব শ্রদ্ধা করি। শুধু আমি একাই নই। শ্রদ্ধা করে দলের সব সদস্য। কিন্তু সেই রবি শাস্ত্রী পারফরম্যান্সের ব্যাপারে আমার সঙ্গে কুলদীপ যাদবের তুলনা করে বলেন, বিদেশের মাটিতে ও (কুলদীপ যাদব) ভারতের সেরা স্পিনার।

২০১৯ সালের ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। দলের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। অন্যদিকে, অশ্বিনের সংগ্রহে ছিল তিন উইকেট।  সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ উত্থাপন করে রবিচন্দন অশ্বীন বলেন, ‘প্রথম ইনিংসে প্রথম চার উইকেটের মধ্যে আমি একাই তিন উইকেট সংগ্রহ করি। পেটে চোট থাকা সত্ত্বেও ৫০ ওভারের বেশি বল করেছিলাম। কিন্তু ম্যাচের পর সেই আমাকেই কিনা শুনতে হয়েছিল বিদেশের মাটিতে সেরা স্পিনার কিনা কুলদীপ যাদব। ওই কথা শুনে মনে হয়েছিল, আমাকে কেউ বাসের নীচে ফেলে দিয়েছে।’

কুলদীপ যাদবকে তিনি কোনওভাবেই হিংসা করেন না, সেটা জানাতে ভোলেননি অশ্বীন। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, ‘রবিভাইয়ের মুখে ওই কথা ভীষণ মনমরা হয়ে গিয়েছিলাম। হোটেলে ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গলার স্বর বসে গিয়েছিল। ছেলের সঙ্গে কথা বলতে পারছিলাম না। হোটেলের ঘরে শুরু হয় নিজের সঙ্গে নিজের লড়াই। একটা কথা বলে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম যে শেষ পর্যন্ত তো জয়ী হয়েছি আমরাই। সেটা কম কথা।‘

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর