দুঃসংবাদ মেসিদের, বিশ্ব ফুটবলের সিংহাসন হাতছাড়া নীল-সাদা জার্সিধারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের সিংহাসন থেকে নেমে যেতে হল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তরফে যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে তাতে এক নম্বর স্থান হারিয়েছেন লিওনেল মেসিরা। শুধু এক নম্বর স্থান হারাননি। এক ধাক্কায় তিন নম্বরে নেমে গিয়েছেন। আর্জেন্টিনাকে হারিয়ে ১১ বছর বাদে বিশ্বের এক নম্বর দলের শিরোপা জয় করল প্রাক্তন বিশ্বকাপজয়ী স্পেন। কাতার বিশ্বকাপের ফাইনালে মেসিদের কাছে হেরে যাওয়া ফ্রান্স দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

গত ২০২৩ সালের এপ্রিল থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। বর্তমান তাদের পয়েন্ট ১৮৭০.৩২। বিশ্ব ফুটবলের আর এক শক্তিধর দেশ স্পেন ১৮৭৫.৩৭  পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে। ২০১৪ সালের বিশ্বকাপের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল ছিল স্প্যানিশরা। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সেই স্বাদ মিলছে লা রোহাদের। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করেছেন লামিনে ইয়ামালরা। বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছেন ৩–০ গোলে আর তুরস্ককে গুঁড়িয়ে দিয়েছেন ৬–০ গোলে।

বিশ্ব ফুটবলে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনদের পয়েন্ট ১৮২০.৪৪। সর্বশেষ ক্রম তালিকা থেকে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। পর্তুগিজদের পয়েন্ট ১৭৭৯.৫৫। বিশ্বকাপের বাছাই পর্বে হতশ্রী পারফরম্যান্সের জন্য মূল্য চোকাতে হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেও। ১৭৬১.৬০ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠস্থানে নেমে গিয়েছে। সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি। বিশ্ব ফুটবলের আর এক শক্তিধর দেশ জার্মানি তিন ধাপ পিছিয়ে দ্বাদশ স্থানে নেমে গিয়েছে।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার