আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিষেধ প্রত্যাহারে ‘না’ ফিফার, ভারতীয় ফুটবলের কফিনে শেষ পেরেক

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অনুরোধে সাড়া দিতে অস্বীকার করল ফিফা। ফলে, উজবেকিস্তানে আয়োজিত এএফসি ওম্য়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে আশালতারা খেলতে পারবে না। ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে উজবেকিস্তানে থাকা স্কোয়াডকে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী সোমবার তারা দেশে ফিরে আসবে। ফিফার এই সিদ্ধান্তের ফলে, সবুজ-মেরুন ক্লাবেরও খেলার সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে গেল। 

আসন্ন ওম্য়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতীয় মহিলা ফুটবল দল উজবেকিস্তান যায়। ভারতের খেলা ছিল  ২৩ অগাস্ট এবং ২৬ অগাস্ট। ২৩ অগাস্ট তাদের খেলার কথা ছিল ইরানের বিরুদ্ধে। আর পরের ম্যাচের প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ উজবেকিস্তান। অন্যদিকে, এটিকে মোহন বাগান এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ ছিল আগামী ৭ সেপ্টেম্বর। খেলা বাহরিনে।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনকে ই-মেল করে। মন্ত্রকের তরফ থেকে কার্যত হাতজোড় করে বলা হয়,  এই তিনটি ম্যাচের কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়।

মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়ম জানিয়েছে, ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের পদস্থকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পদস্থকর্তারা গত কয়েকদিন ধরে আলোচনা চালিয়ে যান।

ফিফা সাফ জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই। আন্তর্জাতিক ফুটবল সংগঠনের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ফুটবল যে প্রভুত আর্থিক ক্ষতির মুখে পড়বে, সে বিষয়ে নিশ্চিত ক্রীড়ামহলের একাংশ। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় মহিলা ফুটবল খেলোয়াড়েরা। 

Published by:

Share Link:

More Releted News:

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

রাজীব গান্ধিকে হত্যার দায়ে ৩১ বছর জেল খেটেছেন, আইনজীবী হয়ে লড়ছেন ন্যায় বিচারের জন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ