ভাঙা কাঁধ নিয়েই ইতালির বিরুদ্ধে মাঠে লড়াই চালিয়েছিলেন বেকেনবাউয়ার

১৯৭০ সালে মেক্সিকোতে বসেছিল বিশ্বকাপের আসর।

Share:

১৯৭০: ইতালি বনাম পশ্চিম জার্মানি সেমিফাইনাল 

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বের অন্যতম বৃহত্তম ইভেন্টের আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক অতীতের দিকে। একটা গোল কিংবা একটা সেভ রঙ বদলে দিয়েছিল অনেক শিহরণ জাগানো ম্যাচের। 

১৯৭০ সালে মেক্সিকোতে বসেছিল বিশ্বকাপের আসর। পেলে, বেকেনবাউয়ার, গার্ড মুলারদের মতো কিংবদন্তী ফুটবল খেলোয়াড়দের অসামান্য ক্রীড়া নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেছিল। আজটেক স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল তারকা সমৃদ্ধ ইউরোপের দুই দল ইতালি ও পশ্চিম জার্মানি। বহু ফুটবল বিশেষজ্ঞই ওই ম্যাচটিকে বিশ্বকাপের সর্বকালের সেরা ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন। ম্যাচের আট মিনিটের মধ্যেই বোনিনসিঙ্গারে গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। তার পরে দুই দলের নাছোড়বান্দা লড়াইয়ের সাক্ষী থেকেছিল দর্শকরা। প্রথমার্ধে বহু চেষ্টা করেও ইতালির জালে বল জড়াতে পারেননি বেকেনবাউয়ার-গার্ড মুলাররা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ইতালির রক্ষণভাগের এক খেলোয়াড়ের সঙ্গে বলের দখল নেওয়ার লড়াইতে কাঁধের হাড় ভেঙে গিয়েছিল বেকেনবাউয়ারের। তবু মাঠ ছাড়েননি। অসহ্য যন্ত্রনা নিয়েই লড়াই  চালিয়ে গেলেন। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত গোল শোধ করতে পারেননি পশ্চিম জার্মানির খেলোয়াড়রা। সবাই যখন ধরে নিয়েছে ইতালি জিতে গিয়েছে, তখনই ৯০ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেন জার্মানির সেলিঙ্গার।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে গার্ড মুলার গোল করে এগিয়ে দিলেন পশ্চিম জার্মানিকে। ৯৮ মিনিটে গোল শোধ করেন ইতালির বার্গনিচ। ১০৪ মিনিটের মাথায় লুইগি রিভার গোলে ফের এগিয়ে যায়  ইতালি। ১১০ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচে ফের সমতা ফেরান গার্ড মুলার। কিন্তু জার্মান সমর্থকদের মুখের হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই রিভার গোলে ফের এগিয়ে যায় ইতালি। তার পরে বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি জার্মানরা। ৪-৩ গোলে জিতে বিশ্বকাপ ফাইনালে ফাইনালে পৌঁছে গিয়েছিল ইতালি। এই ম্যাচটি ফুটবল প্রেমীদের কাছে ম্যাচ অফ দ্য সেঞ্চুরি হয়েই রয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা