শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আসরে প্রত্যাবর্তনের মহাকাব্য লিখলেন কার্লো আনচেলেত্তির শিষ্যরা। ৫৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহুর্তের গোলে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাও আবার নেইমার জুনিয়রকে ছাড়া। ম্যাচের ২৯ মিনিটে কাইশো সানোর গোলে এগিয়ে গিয়েছিল ব্লু সামরাইরা। ৫৬ মিনিটে দুরন্ত হেডে সমতা ফেরান কাসেমিরো। আর সবাই যখন ধরে নিয়েছিলেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে অতিরিক্ত সময়ে, ঠিক তখনই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট সব হিসেব-নিকেশ পাল্টে দিল।

সোমবার (২৯ জুন) রাতে হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন ভিনিসিয়ুস জুনিয়র-ম্যাথাউস কুনহারা। একের পর আক্রমণ শানিয়ে জাপানের রক্ষণভাগকে তটস্থ করে রাখেন। ম্যাচের ১১ মিনিটে ভিনিসিয়ুসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জাপানের সানো। ১৩ মিনিটে ব্রাজিলের কাসেমিরোকেও হলুদ কার্ড দেখান রেফারি। একের পর এক আক্রমণ শানালেও তেকাঠির নিচে বল রাখতে পারেননি কার্লো আনচেলেত্তির  শিষ্যরা। ২৬ মিনিটে উয়েদার একটি বিপজ্জনক হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে রক্ষা পায় ব্রাজিল।

উল্টে ম্যাচের ২৯ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করতে হয় সেলেসাওদের। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ভুল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। সেই সুযোগে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ শানায় জাপান। ব্রাজিলের ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই জাপানি মিডফিল্ডার কাইশু সানো আড়াআড়ি এক জোরাল শটে বল জালে জড়ান। ব্রাজিলের বিশ্বসেরা গোলরক্ষক অ্যালিসন বেকার ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। গোল হজমের পরেই শোধের জন্য তেড়েফুঁড়ে নামে ব্রাজিল। কিন্তু ততক্ষণে এক গোলে এগিয়ে থাকা জাপান রক্ষণকে মজবুত করে ফেলেছে। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্ষুধার্ত সিংহের মতো জাপানের উপরে ঝাঁপিয়ে পড়েন ভিনিসিয়ুস জুনিয়ররা। ৫২ মিনিটে ব্রুনো গিমারাইসের হেড অবিশ্বাস্যভাবে বাঁচান জাপানের গোলরক্ষক সুজুকি। ৫৩ মিনিটে ই। কাসেমিরোর একটি ডাইভিং হেড জাপানের গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডাররা। সেখান থেকে বল পেয়েই দ্রুতগতিতে পাল্টা আক্রমণে ওঠে জাপান। ব্রাজিলের রক্ষণভাগকে পেছনে ফেলে ব্যবধান ২-০ করার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা হাতছাড়া করে তারা। ম্যাচের ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মাগালাইসের এক নিখুঁত ক্রসে চমৎকার হেডে জাপানের জাল কাঁপান কাসেমিরো। হিউস্টনের গ্যালারিতে থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের উ‍ৎসবে মাতায় ওই গোল।  সমতায় ফেরার পর আক্রমণের তীব্রতা আরও বাড়ায় ব্রাজিল। ৫৮ মিনিটে লিড নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেলেসাওরা। জাপানের ডি-বক্সের  ভেতর ডিফেন্ডারদের ড্রিবলিংয়ে পরাস্ত করে ডান পায়ের আউটসাইড দিয়ে চমৎকার এক ফ্লিক করেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু জাপানি গোলরক্ষক সুজুকির সেভ এবং পোস্টের বাধায় গোল পায়নি ব্রাজিল।

এরপর একের পর এক আক্রমণ শানিয়ে গোল অধড়া থেকে গিয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াত্ব যাচ্ছিল ঠিক তখন  যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। গিমাইরেসের বাড়ানো বলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

 

 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়