জেনে নিন, কোচ করার জন্য কাদের নাম তালিকাভুক্ত করেছে এটিকে মোহনবাগান

কয়েক ম্যাচে খারাপ পারফরম্যান্সের জেরে হাবাসের এই পদত্যাগ করার সিদ্ধান্ত সত্যিই যেন অবাক করেছে ফুটবলমহলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। যার নেপথ্য রয়েছে সবুজ-মেরুনের খারাপ পারফরম্যান্স। তবে মেরিনার্সদের প্লে-অফে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি। তাই কয়েক ম্যাচে খারাপ পারফরম্যান্সের জেরে হাবাসের এই পদত্যাগ করার সিদ্ধান্ত সত্যিই যেন অবাক করেছে ফুটবলমহলকে। তাঁর পরিবর্তে আপাতত দলের দায়িত্ব সামলাবেন দলের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসালেনা।

তবে দেরি না করে ইতিমধ্যেই নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছেন এটিকে মোহনবাগানের কর্তারা। কারণ, আইএসএলের এখনও অনেকটাই বাকি। সূত্রের খবর, সবুজ-মেরুণ শিবির নতুন কোচ হিসেবে নিযুক্ত করার জন্য দু’জনের নাম তালিকাভুক্ত করেছে। তাঁরা হলেন এফসি গোয়ার বর্তমান কোচ জুয়ান ফেরান্ডো এবং হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি-র প্রাক্তন কোচ আলবার্তো রোকা। রোকাকে দিন কয়েক আগেই ফিটনেস কোচের পদ থেকে বরাখাস্ত করেছে খ্যাতনামা স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

জানা গিয়েছে, ফেরান্ডোর ওপর বিশেষ নজর রয়েছে কলকাতার এই দলটির কর্তাদের। তাঁকে আনার জন্য নাকি মুখিয়ে রয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। কারণ, ফেরান্ডোর পারফরম্যান্সে খুব একটা খুশি নয় গোয়া টিম ম্যানেজমেন্ট। চলতি মরশুমের শুরুর দিকে পরপর ম্যাচ হেরেছে এফসি গোয়া। তবে এখন তারা জয়ের ফিরেছে।

তবে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ চাইছে ক্ষতিপূরণ দিয়েই ফেরান্ডোকে কোচ করে আনতে। সেই সঙ্গে তারা যোগাযোগ রাখছে আলবার্তো রোকার সঙ্গেও। এবার দেখার বিষয় হল শেষ মেশ কে বসেন সবুজ-মেরুনের নতুন কোচের আসনে।

 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের