আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

নিজস্ব প্রতিনিধি : মাত্র ৪৯ বলে ১৫০ রান করে টি-২০ ক্রিকেটে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটে সান  ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ফিন অ্যালেন। সেখানেই দ্রুততম শতরানের নজির গড়েছেন এই নিউজিল্যান্ডের ব্যাটার।

টি-২০ ক্রিকেটে একটি ইনিংসে ১৮টি ছয় মেরেছিলেন ক্রিস গেইল ও সাহিল চৌহান। এতদিন সেই রেকর্ড ছিল। কিন্তু তাঁদের রেকর্ড ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। মাত্র ৪৯ বল খেলে তাঁর ব্যাট থেকে বেড়িয়েছে ১৯টি ছক্কা। তাঁর এই রানের পরেই গেইলের রেকর্ড ছাপিয়ে গিয়েছে।কিউয়ি ব্যাটার অ্যালেনের দাপটে রেকর্ড ভাঙল গেইলের।

জানা গিয়েছে, মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। খেলতে নেমেই আক্রমণাত্মক ছিলেন তিনি। তাঁর সঙ্গে নামা সতীর্থরা আউট হলেও নিজেকে ২২ গজে টিকিয়ে রেখেছিলেন। উইকেট কামড়ে পড়েছিলেন। ৪৯টি বল খেলে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। বোলাররা বল ছুঁড়তেই সোজা ওভার বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছেন বল। মাত্র ৪৯ বল খেলে ১৯টি ছক্কা হাঁকিয়ে ১৫০ রান এসেছে তাঁর হাতেই। ৫১ বলে রান আউট হয়ে যান তিনি।

প্রথমে খেলতে নেমে ২০ বলে অর্ধশতরান পূর্ণ করে আগ্রাসী হয়ে ওঠেন অ্যালেন।  দু’টি ওভারে তিনটি করে ছক্কা মেরেছেন। রাচিন রবীন্দ্র, মিচেল ওয়েন, গ্লেন ফিলিপস, জ্যাক এডওয়ার্ডসের মতো বোলারদের রীতিমত নাজেহাল করে দিয়েছেন তিনি। তাঁর আগ্রাসী খেলাই গেইলের রেকর্ড ভেঙে দিয়েছে এক লহমায়। গিলের রেকর্ড ভাঙার সঙ্গে সঙ্গে মেজর লিগ ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির গড়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের দ্রুততম শতরান।

 

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ