Asia Cup 2022: ভারত-আফগান ম্যাচের আগে স্টেডিয়ামে বিধ্বংসী আগুন

আগুন লেগেছে এন্ট্রি গেটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই বিপত্তি।

আগুন লাগল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অগ্নিকাণ্ডের খবর দিতে গিয়ে বলা হয়েছে, আগুন লেগেছে এন্ট্রি গেটের কাছে।  খবর পাওয়ার পরে পরেই দমকল বাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। কী করে আগুন লাগল, এই খবর লেখা পর্যন্ত তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি অনুযায়ী,  আগুন লাগে বিকেলের দিকে। কিছুক্ষণের মধ্যে এন্ট্রিগেট সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে তৈরি হয় আতঙ্ক। স্টেডিয়ামে ঢোকার জন্য বাইরে অনেকেই ঘোরাঘুরি করছিলেন। তারা এলাকা ছেড়ে বাইরে চলে আসেন। ঘটনাস্থলে চলে আসে ক্রিকেট প্রশাসনের কর্মকর্তারা।  যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিভিয়ে ফেলার কাজ। স্টেডিয়ামের ভিতরে ছিলেন বেশ কয়েকটি বৈদ্যুতিন মাধ্যমের প্রতিনিধিরা। তারা সরাসরি এই ঘটনার সম্প্রচার শুরু করেন।  এই খবর লেখা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

আগুন লাগার পরে পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। যা  দেখে অনেকেরই প্রশ্ন স্টেডিয়ামে প্রস্তাবিত ম্যাচ হবে, না কি তা বাতিল ঘোষণা করা হবে। এই ব্যাপারে দুবাই প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়নি। তারা জানিয়েছে, এই মূহূর্তে তাদের লক্ষ্য স্টেডিয়ামের আগুন নিয়ন্ত্রণে আনা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হয়েছে পাঁচটি ইঞ্জিন। প্রয়োজনে আরও ইঞ্জিনকে কাজে লাগানো হবে বলে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আগুন লাগার খবরে ভারত ও আফগানিস্তান শিবিরেও তৈরি হয়েছে আতঙ্ক।  

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস