দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বার্সেলোনার কোটি-কোটি সমর্থক ও অনুরাগীদের জন্য সুখবর। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে স্প্যানিশ ক্লাবটি। বৃহস্পতিবার ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা জানিয়েছে, আসন্ন মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে বার্সেলোনা। ক্লাবটির বিরুদ্ধে চলা তদন্ত স্থগিত রাখা হচ্ছে। উয়েফার সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্প্যানিশ ক্লাবটির ফুটবলার-কর্তারা।

ইউরোপের অন্যতম নামী ক্লাবটি আসন্ন মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কেননা, রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগে স্প্যানিশ ক্লাবটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল উয়েফা। গত ফেব্রুয়ারিতে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে অনৈতিকভাবে অর্থ প্রদানের অভিযোগ সামনে আসে। স্পেনের প্রসিকিউর অফিসের পক্ষ থেকে জানানো হয়, বার্সার প্রাক্তন সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের জমানায় ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য লা লিগা রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি মারিয়া এনরিকজ নেগ্রেইরাকে অনৈতিকভাবে অর্থ দেওয়া হয়েছিল। যদিও বার্সেলোনা ও নেগ্রেইরার পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে উয়েফার এথিক্স ও ডিসিপ্লিনারি শাখা। তদন্ত শুরু হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে বার্সার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু বৃহস্পতিবার উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, রেফারিকে ঘুষ দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনও তথ্য-প্রমাণ মেলেনি। তাই আপাতত ২০২৩-২৪ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য স্পেনের ক্লাবটিকে অনুমতি দেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ