শেষ মুহুর্তের গোলে স্পেনের জয় রুখে দিল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ১১ বছর বাদে মঙ্গলবার রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুয়ে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ব্রাজিল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহুর্তে পেনাল্টি থেকে পাওয়া গোলে স্পেনের জয় রুখে দিল সাম্বার দেশ। ম্যাচের ফলাফল ৩-৩। অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হলেও দীর্ঘদিন মনে রাখার মতো ফুটবল উপহার দিল দুই দলই।

প্রায় ১১ বছর আগে ২০১৩ সালের ৩০ জুন কনফেডারেশন কাপের ফাইনালে শেষ বার মুখোমুখি হয়েছিল স্পেন ও ব্রাজিল। সেই ম্যাচে স্পেনকে ৩–০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল পেলের দেশ। তার পরে আর কখনই মুখোমুখি হয়নি বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশ। তাই দুই দলের লড়াই দেখতে ভিড় উপচে পড়েছিল সান্তিয়াগো বার্নাব্যুয়েতে। ম্যাচের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে স্পেন। আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে যায় হলুদ-সবুজ জার্সিধারীরা। ১১ মিনিটের মাথায় বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফেলে দেন জোয়াও গোমেজ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রি। ভিনিসিয়ুস ও রদ্রিগোরা প্রতি আক্রমণ থেকে বেশ কয়েকবার স্পেনের বক্সে হানা দিয়েছিল। যদিও তাতে লাভ হয়নি। ৩৬ মিনিটে ইয়ামালের কাছ থেকে পাওয়া পাস থেকে ফের স্পেনকে এগিয়ে দেন দানি আলমো। প্রথমার্ধের শেষের দিকে হিমশিম খেতে থাকা ব্রাজিলকে কার্যত গোল উপহার দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোনে। তার ভুলে বক্সের মধ্যে বল পেয়ে যান রদ্রিগো। গোল করে ব্যবধান কমান তিনি। ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্পেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে রাফিনিয়াকে তুলে ফিলিপে এনদ্রিককে নামান ব্রাজিল কোচ দরিভিলো। আর ওই পরিবর্তন ম্যাজিকের মতো কাজ দেয়। ৫০ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে দৃষ্টিনন্দন এক ভলিতে স্পেনের জাকল কাঁপিয়ে ব্রাজিলকে সমতায় ফেরান ১৭ বছর বয়সী ফুটবলার। স্পেনের রক্ষণ ভাগের খেলোয়াড়দের দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। ম্যাচে সমতা ফেরার পরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায়। ৮৫ মিনিটে বক্সের মধ্যে কারভাহালোকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন। ওই পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন স্পেন অধিনায়ক রদ্রি। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ জিততে চলেছেন ইয়ামালরা ঠিক তখনই বক্সের মধ্যে গালেনোকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন কারভাহালো। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লুকাস পাকেতো।

 

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!