গভীর রাতে শহরে পা রাখলেন লাল-হলুদের নয়া কোচ কুয়াদ্রাত

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা তিলোত্তমা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই কলকাতায় পা রাখলেন লাল-হলুদের নয়া কোচ কার্লোস কুয়াদ্রাত। রবিবার গভীর রাতে দমদম বিমানবন্দরে নয়া কোচকে স্বাগত জানাতে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের হাজার খানেক সমর্থক। কুয়াদ্রাতকে নিয়ে বাঁধন হারা উৎসবে মেতে উঠলেন তাঁরা। আর ক্লাব সমর্থকদের এমন আবেগ দেখে বিস্মিত লাল হলুদের নয়া কোচ এবং তাঁর দুই সহযোগী মার্টিনেজ ও ডেলগার্ডোকেও।

আইএসএলে বেঙ্গালুরু এফসিকে চ্যাম্পিয়ন করেছিলেন কুয়াদ্রাত। গত কয়েক বছরে আইএসএলে জঘন্য পারফরম্যান্স করা লাল-হলুদ কর্তারা ট্রফির খরা কাটাতে তাই তাঁর উপরে বিশেষ ভরসা করছেন। তাঁদের বিশ্বাস কার্লোস ম্যাজিকে বদলে যাবে লাল-হলুদের ভাগ্য, কাটবে ট্রফির খরা। আইএসএল চ্যাম্পিয়ন না হওয়ার অপবাদ ঘুচবে। নয়া কোচ শহরে আসছেন জেনে রবিবার রাত থেকেই দমদম বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। বিমানবন্দরের মূল গেটের সামনে অপেক্ষা কলরতে থাকেন।  

কার্লোস গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতেই লাল-হলুদ সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর চত্ত্বর।  সমআর্থকদের এই আবেগ ও ভালোবাসা যে কতটা নিখাদ তা বুঝতে অসুবিধা হয়নি কার্লোস-মার্টিনেজদের।বিমান বন্দরের গেট দিয়ে নতুন কোচ বেরিয়ে আসতেই তাঁকে লাল-হলুদ উত্তরীয় ও ফুল দিয়ে স্বাগত জানান উপস্থিত কর্তারা। ঝলসে উঠতে থাকে ক্যামেরার ফ্ল্যাশ। তবে বেশিক্ষণ না থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে ভালো ফলের আশার আশ্বাস দিয়ে হোটেলের পথ ধরেন লাল-হলুদের কোচ এবং তাঁর সহযোগীরা।

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের