আর্জেন্টিনাকে হারাবই, ম্যাচের আগে গর্জন অস্ট্রেলিয়ার কোচের

আজ রাতে আহমেদ বিন আলি স্টেলিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপে আজ শনিবার থেকে শুরু হচ্ছে শেষ আটে ওঠার লড়াই। প্রথম দিনই মুখোমুখি হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ান তথা এবারের হট ফেবারিট আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। আহমেদ বিন আলি স্টেডিয়ামে রাত সাড়ে বারোটায় মরণ-বাঁচন ম্যাচে নামছে দুই প্রতিপক্ষ। খাতায় কলমে শক্তির নিরিখে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে লিওনেল মেসিরা। কিন্তু লড়াইয়ের আগে হার মানতে নারাজ অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। উল্টে ম্যাচের কয়েক ঘন্টা আগে তিনি হুঙ্কার ছুঁড়েছেন, ‘আর্জেন্টিনাকে হারাবই।’ ফাইনালে যে তিনি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিলকে চান, সে কথা জানাতেও ভোলেননি।

গ্রুপ লিগে শুরুটা খুব একটা সুখকর হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ান ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারতে হয়েছিল। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্নল্ডের ছেলেরা। গ্রুপে থাকা অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। ফলে দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে উঠেছে।

শেষ ষোলোয় আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ সকেরুদের কোচ গ্রাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ার একটি বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘প্রতিপক্ষ কারা তা নিয়ে ভাবছি না। মাঠে খেলাটা হলুদ বনাম নীল জার্সির। ১১ জনের বিরুদ্ধে ১১ জনের লড়াই। এটা একটা যুদ্ধ। আর্জেন্টিনা মোটেও অপরাজেয় নয়। টোকিও অলিম্পিকে মেসিদের দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিলাম। এবারেও হারাব। আমরা ফাইনালে ব্রাজিলকে চাইছি। বিশ্বের ফুটবলপ্রেমীদের দেখিয়ে দিতে চাই, আমরা কে?’

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন