পেনাল্টি মিস সালাহর, বোর্নমাউথের কাছে হেরে গেল লিভারপুল

৬৮ মিনিটে পেনাল্টি মিস করেন লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কথায় বলে, পচা শামুকে পা কাঁটে। শনিবার ইয়ুর্গেন ক্লপের ছেলেদের সেই দশাই হলো। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে যে লিভারপুল বিধ্বস্ত করেছিল, সেই দলই আজ শনিবার প্রিমিয়ার লিগে হেরে গেল বোর্নমাউথের কাছে। পুরো ম্যাচে দাপট দেখালেও কাজের কাজ করতে পারেনি অলরেডরা। উল্টে পেনাল্টি মিস করেছেন দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ফলে পরের মরসুমে চ্যাম্পিয়ানস লিগ খেলা অনিশ্চিত হয়ে পড়ল লিভারপুলের কাছে।

প্রিমিয়ার লিগে এদিন খেলতে নামার আগে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চমস্থানে ছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। গত চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় আর একটি ম্যাচে ড্র করে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল অলরেডরা। তাছাড়া গত সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্বপ্নের রাজ্যে ভেসে বেড়াচ্ছিলেন লিভারপুলের ছেলেরা। কিন্তু রক্ষণের দুর্বলতায় ডুবতে হলো অলরেডদের। শুরু থেকেই বোর্নমাউথের রক্ষণে একের পর এক আক্রমণ শানিয়েছিল মোহাম্মদ সালাহ, গাকপো, নুনিয়েজরা। যদিও তা প্রতিহত হয়। উল্টে ম্যাচের ২৮ মিনিটে আট গজ দূর থেকে আচমকা শট নিয়ে লিভারপুলের জাল কাঁপিয়ে দেন অরক্ষিত থাকা বোর্নমাউথ স্ট্রাইকার ফিলিপ বিলিং। প্রথমার্ধে ভার্জিল ফন ডাইকের দারুণ হেড গোললাইন থেকে প্রতিহত করেন বোর্নমাউথের জেফারসন লারমা।

দ্বিতীয়ার্ধে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড দিয়োগো জোটাকে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামিয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর দুটি প্রচেষ্টা ভেস্তে যায়। ৬৮ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি শট নিতে যান দলের তারকা ও সেরা ফুটবলার মহম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে ১২৯ গোল করা মিশরের তারকা ফুটবলার এদিন শট নিতে গিয়ে পোস্টের অনেকটা বাইরে মেরে পেনাল্টি মিস করেন। তার পরে একাধিকবার গোল শোধের চেষ্টা চালিয়েছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। কিন্তু কোনও লাভ হয়নি।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির