দুঃসংবাদ ব্রাজিল শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন ভিনিসিয়ুস

Share:

নিজস্ব প্রতিনিধি : চোটে পড়া ফুটবলারদের তালিকায় এবার যোগ হল ভিনিসিয়ুস জুনিয়রের নাম। এর আগে চোটের মুখে পড়েছিলেন রদ্রি, টের স্টেগেন, দানি কার্ভাহাল। এবার রিয়াল মাদ্রিদ জানিয়েছে চোট পেয়েছে ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ–ভিয়ারিয়ালের ম্যাচে ভিনিসিয়ুসকে নিয়েও তৈরি হয় অস্বস্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৭৩ মিনিটে গোল করা ভিনিসিয়ুস চোট নিয়ে মাঠ ছাড়েন ৭৯ মিনিটে।

ভিনিসিয়ুস চোট পেলে তাঁর পরিবর্তে সঙ্গে সঙ্গে মাঠে নামেন তুর্কি তরুণ আর্দা গুলের। ম্যাচে ২–০ গোলে জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি জানিয়েছেন, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি ছিল ভিনিসিয়ুসের।এরপরই মাঠ ছেড়েছেন ভিনিসিয়ুস, মেডিকেল পরীক্ষা–নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে ভিনিসিয়ুসের মেডিকেল পরীক্ষার ফলপ্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।রিয়াল কর্তৃপক্ষ এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষা–নিরীক্ষায় ভিনির সার্ভিক্যাল চোট ধরা পড়েছে।তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ রাখা হবে।

তবে ভিনিসিয়ুসের চোটে অবশ্য রিয়ালের চেয়ে ব্রাজিলেরই ক্ষতি হবে বেশি। আন্তর্জাতিক বিরতির কারণে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত রিয়ালের কোনো খেলা নেই। এর মধ্যে ভিনির খেলার কথা ছিল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। ১১ অক্টোবর চিলির মুখোমুখি হওয়ার পর ১৬ অক্টোবর ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?