যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার ব্রাজিলের তারকা ফুটবলার

জেরার জন্য ডেকে পাঠানো হয় ব্রাজিলের তারকা ফুটবলারকে। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নৈশক্লাবে এক তরুণীর অন্তর্বাসের ভিতরে জোর করে হাত ঢুকিয়ে যৌন হেনস্তার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হল ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজকে। গত ডিসেম্বরে বার্সেলোনার একটি ক্লাবে ওই ন্যক্কারজনক ঘটনা ঘটে। যদিও নৈশ ক্লাবে অপরিচিত তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছিলেন বার্সিলোনার প্রাক্তন ডিফেন্ডার। এদিন জেরার জন্য ডেকে পাঠানো হয় ব্রাজিলের তারকা ফুটবলারকে। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর রাতে বার্সেলোনার অভিজাত নৈশক্লাব সাটনে হাজির ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। অভিযোগ, মদের নেশায় চুর হয়ে এক তরুণীর সঙ্গে অসভ্যতা করেন ৩৯ বছর বয়সী তারকা ফুটবলার। অচেনা এক তরুণীকে বিনা অনুমতিতে স্পর্শ করেন। এমনকী ওই তরুণীর  অন্তর্বাসের মধ্যেও ঢুকিয়ে দেন বলে অভিযোগ। বিষয়টি ত‍ৎক্ষণা‍ৎ বন্ধুদের পাশাপাশি নৈশ ক্লাবের নিরাপত্তা রক্ষীদের গোচরে আনেন ওই তরুণী। গত ২ জানুয়ারি ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান নির্যাতিতা তরুণী।

যৌন হেনস্তার বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আগেই উড়িয়ে দেন ব্রাজিলের তারকা ফুটবলার। সংবাদমাধ্যমকে তিনি জানান, ওই দিন নৈশ ক্লাবে গেলেও কাউকে হেনস্তা করেননি। এদিন কাতালান পুলিশেরর পক্ষ থেকে দানি আলভেজকে জেরা করার জন্য তলব করা হয়। জেরার মাঝেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কাতালান পুলিশের মুখপাত্র মোসোস ডি এসকোয়াদ্রা সাংবাদিকদের জানান, ‘একজন বিচারক ওই ঘটনা নিয়ে দানি আলভেজকে জিজ্ঞাসাবাদ করবেন।’

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির