এক বছর বাদে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন শামার স্প্রিঙ্গার, বাদ পড়লেন গুড়াকেশ মোতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে তিন ম্যান ম্যাচের সিরিজে চুনকাম করার পর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। আর কিউইদের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন ক্যারিবীয় নির্বাচকরা। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার শামার স্প্রিঙ্গার। রের। চোট কাটিয়ে তিন মাস পর দলে ফিরেছেন ম্যাথু ফোর্ড। বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি ও র‍্যামন সিমন্ডস। যদিও চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

আগামী ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কিউইদের বিরুদ্ধে মোট পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অকল্যান্ডে পরপর দুই দিনে অর্থা‍ৎ ৫ ও ৬ নভেম্বর হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের দুটি নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। শেষ টি-টোয়েন্টি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর। ওই সিরিজের জন্য সোমবার (৩ নভেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে রয়েছেন শাই হোপ (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

এক বছর বাদে দলে ফেরা পেসার শামার স্প্রিঙ্গার ২০২৪ সালের অক্টোবরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ওই মাসেই আরেকটি টি-টোয়েন্টি খেলার পর আর দলে সুযোগ পাননি তিনি। পেস বোলিংয়ে শক্তি বাড়াতে এবার তাকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে গত জুলাইয়ে শেষ বারের খেলেছিলেন ফোর্ড। কাঁধে চোট পাওয়ায় এরপর আর কোনও ক্রিকেট খেলতে পারেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবার দলে ফিরলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নেওয়া এই পেসার।

 

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের