BCCI: বিশিষ্ট ক্রীড়া প্রশাসক অমিতাভ চৌধুরীর জীবনাবসান

হৃদরোগে আক্রান্ত হন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশিষ্ট ক্রীড়া প্রশাসক তথা বোর্ডের প্রাক্তন কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬২ বছর। মঙ্গলবার সকালে প্রাতর্ভ্রমণের সময় আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অমিতাভ চৌধুরীর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া।

অমিতাভ চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিশিষ্ট এই ক্রীড়া প্রশাসকের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন – অমিতাভ চৌধুরীর প্রয়াণের খবরে তিনি শোকাহত। রাজ্যে ক্রিকেটের প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে।মহেন্দ্র সিং ধোনির বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ছেড়ে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়ার পিছনেও অমিতাভ চৌধুরীর অবদান রয়েছে।  

ক্রিকেট প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন অমিতাভ চৌধুরী। তার দীর্ঘদিনের লডা়ইয়ের ফসল হিসেবে ঝাড়খণ্ড পেয়েছিল একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। পরবর্তীকালে স্টেডিয়াম টেস্ট ম্যাচ আয়োজনের মর্যাদা পায়। পাশাপাশি রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নতির ক্ষেত্রেও অমিতাভ চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। ক্রিকেটের প্রশাসনিকমহলে যোগ দেওয়ার আগে অমিতাভ চৌধুরী ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন। খড়গপুর আইআইটির এই প্রাক্তনী একসময় ভারতীয় ক্রিকেট দলের প্রশাসনিক ম্যানেজারের দায়িত্বও পালন করেন।

কর্মজীবনে বেশ কয়েকটি বিতর্কিত মুহূর্তের সাক্ষী ছিলেন অমিতাভ চৌধুরী। সব থেকে বড় বিতর্ক ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেল দায়িত্ব গ্রহণের সময়। চ্যাপেল বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারকে চিঠি লিখে সৌরভকে বাদ দেওয়ার পরামর্শ দেন।

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ