তুরস্কের ধ্বংসস্তুপ থেকে মৃত উদ্ধার আতসু

খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর এজেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তুরস্কের ধ্বংসস্তুপ থেকে ১২ দিন বাদে মৃত অবস্থায় উদ্ধার চেলসির প্রাক্তন ফরওয়ার্ড ক্রিশ্চয়া আতসু। উদ্ধারের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর এজেন্ট মুরুত উজুনমেহমাত। জানিয়েছে, আতসুর নিথর দেহ শনিবার সেই দেশের উদ্ধারকারীদল ধ্বংসস্তুপের নীচ থেকে বের করে আনে। উদ্ধার হয়েছে তার মোবাইল ফোনটিও। আতসুর সঙ্গে আরও কিছু সামগ্রী ছিল। সেইগুলিও উদ্ধারের চেষ্টা চলছে।  তাঁর স্ত্রী ও তিন সন্তান বর্তমান।

গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। ধ্বংসস্তুপের তলায় বাকিদের সঙ্গে আতসুও চাপা পড়েছিল। কড়ি-বর্গার তলায় চাপা পড়ে থাকা আতসুকে যাতে জীবীত অবস্থায় উদ্ধার করা যায়, তার জন্য পরিবারের পাশাপাশি ক্লাবের তরফ থেকেও বিশেষ প্রার্থানার আয়োজন করা হয়। বিশ্বাস ছিল, তাদের এই প্রার্থনায় সাড়া দেবে আতসু। ধ্বংসস্তুপের নীচ থেকে তাঁকে জীবীত অবস্থায় উদ্ধার করা যাবে। সমবেত প্রার্থনা বিফলে গেল। তরুণ এই ফুটবলারের মৃত্যুতে ক্লাবে শোকের ছায়া। আতসুর প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।  

২০১৪-য়ের বিশ্বকাপ ফুটবলে তাকে দেখা গিয়েছিল। বেশ কয়েকটি সম্মান পেয়েছেন এই তরুণ ফুটবলার। ১৭ বছর বয়সেই চলে যান পর্তুগাল। 

এদিকে, সিরিয়া ও তুরস্কের কম্পনের ফলে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪২ হাজার। উদ্ধারকাজ এখনও অব্যাহত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, ধ্বংসস্তুপে একজনও পড়ে থাকলেও উদ্ধারকাজ চলবে। তুরস্ক ও সিরিয়ার জন্য আন্তর্জাতিক মহল পাঠিয়েছে ত্রাণ। 

আরও পডুন তুরস্ক ভূমিকম্প: ঘানার ফুটবলার আতসুর উদ্ধার নিয়ে বিভ্রান্তি

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম