টস নিয়ে রীতিমতো হাস্যকর যুক্তি দিলেন সম্বরণ, জেনে নিন সেটি

টস হল এমনই বিষয় যা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টস হল এমনই বিষয় যা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে। ভাগ্য যার ভালো সেই জেতে টস। আর এই টসই অনেক সময় গড়ে দেয় ম্যাচের ভাগ্য। টসের ওপরই নির্ভর করে থাকে ম্যাচে হার-জিত। তবে এই সবটাই হল খেলার অঙ্গ। বিশেষ করে ক্রিকেট খেলায় এই টস ভাগ্য ম্যাচে বড়সড় ভূমিকা পালন করে।

সদ্য সমাপ্ত হওয়া টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছে যে, টস যার ম্যাচ তার। ফাইনাল-সহ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ১০টি ম্যাচে টসে জেতা দলই জয়ের মুখ দেখেছে। কিন্তু এমনটা তো আর ক্রিকেটের জন্য ভালো লক্ষণ নয়। কিন্তু টস তো সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের ওপর। তাহলে এর বিকল্প কী হতে পারে? বিকল্প হিসেবে রীতিমতো হাস্যকর কিছু যুক্তি দেখালেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বাংলার হয়ে রঞ্জিজয়ী এই প্রাক্তন ক্রিকেটারের দেখানো রাস্তায় হাঁটলে ক্রিকেট খেলাটা হয়তো জুয়াতেই পরিনত হবে।

টসের বিকল্প হিসেবে একটি বাংলা সংবাদ মাধ্যমকে সম্বরণ বলেছেন, ‘ম্যাচের আগে দুই অধিনায়কের মধ্যে টস নিয়ে একটা নিলাম হোক। আর সেখানে একটি দলের অধিনায়ক বিপক্ষ দলের অধিনায়ককে বলবে আমি তোমাদের দলকে এত রান বাড়তি দিলাম। তার পরিবর্তে আমাকে টস জেতার সুবিধাটা দিতে হবে।

সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচেকে টেনেও উদাহরণ দেন তিনি। সম্বরণ জানান, ‘কেন উইলিয়ামসন এবং অ্যারন ফিঞ্চ দু’জনই নিলামে এল। এরপর উইলিয়ামসন বলল, আমরা টস জেতার সুবিধা সুবিধা পেলে অস্ট্রেলিয়ার স্কোরে বাড়তি পাঁচ রান যোগ করা যাবে। তারপর ফিঞ্চ বলল, আমরা টস জেতার সুবিধা পেলে নিউজিল্যান্ডের স্কোরে বাড়তি ছয়রান যুক্ত হবে। আর বেশি রানের বরাত দেওয়ার জন্য টস জিতে নেবে অজিরা।

কিন্তু জাতীয় দলের নির্বাচক থাকা সম্বরণ মনে হয় ভুলেই গিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই নিয়ম কিছুতেই মানবে না। কারণ, এই ধরনের নিলাম বা জুয়ার আকারে টসের পদ্ধতিকে কোনওভাবেই স্বীকৃতি দেবে না আইসিসি। আর সম্বরণের এই অদ্ভুত যুক্তি কোথাও গিয়ে যেন তাঁকে সকলের কাছে হাসির পাত্র করে তুলল।     

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন