নতুন চাকরি পেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ শাস্ত্রী

বেশি দিন তাঁকে বেকার হয়ে বসে থাকতে হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ভারতের সিনিয়র ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। কিন্তু বেশি দিন তাঁকে বেকার হয়ে বসে থাকতে হল না। কয়েকদিন যেতে না যেতেই নতুন চাকরি পেয়ে গেলেন তিনি। ‘লেজেন্ডস লিগ’ ক্রিকেটের (এলএলসি) কমিশনার হিসেবে নিযুক্ত করা হল শাস্ত্রীকে।

জানা গিয়েছে যে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-সহ বেশকিছু দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হতে চলেছে এই ‘লেজেন্ডস লিগ’। আগামী বছর আরব আমিরশাহিতে বসতে পারে এই লিগের আসর।

নতুন এই চাকরি পেয়ে শাস্ত্রী বলেছেন, ‘ফের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই খেলার সঙ্গে সমস্ত অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটাররা যুক্ত রয়েছেন। তাই এখানে বেশ মজা হবে এবং ভালো ক্রিকেটও দেখা যাবে। যদিও কিংবদন্তি ক্রিকেটারদের নতুন করে কিছু দেওয়ার নেই।’  

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন