সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসাবে ট্রফি জিতলেন কেকেআরের বাতিল শ্রেয়স

Share:

নিজস্ব প্রতিনিধি : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসাবে ট্রফি জিতলেন শ্রেয়স আয়ার। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে সফল হয়েছেন তিনি। এই জয়ে যেমন উচ্ছ্বাসে ভাসছেন শ্রেয়স, তেমনই ভাবতে বসেছেন। তাঁর উপর প্রত্যাশার চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন এই অধিনায়ক।

এই নিয়ে শ্রেয়স জানিয়েছেন,‘আমি বাস্তববাদী। এখনকার সময়টা থেকে শিখছি। ভবিষ্যৎ বা অতীত নিয়ে ভাবতে গেলেই সব গুলিয়ে যায়। আমি এখনকার সময়টাতে থাকতেই ভালবাসি। এই মুহূর্তে এতগুলো ট্রফি জিততে পেরে দারুণ লাগছে। খুবই আনন্দিত আমি। জানি প্রত্যাশাও বাড়ছে। তবে এই প্রত্যাশা আমাকে আগামী দিনে ভাল খেলার অনুপ্রেরণা জোগাবে। আমি অন্তত তাই মনে করি।’

মুম্বই ক্রিকেট সংস্থা দলের ক্রিকেটারদের জন্য ৮০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও ৮০ লক্ষ টাকা দেবে মুস্তাক আলি জয়ী দলকে। এই নিয়ে শ্রেয়স আরও বলেন, ‘আমাদের দল প্রচণ্ড লড়াকু। মাঠে যেমনই পরিস্থিতি হোক আমরা হার মানি না।’

উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে বিজয় হজারে ট্রফি শুরু হবে। মুম্বইয়ের হয়ে সেখানেও শ্রেয়সকে খেলতে দেখা যেতে পারে। গত মরসুমে রঞ্জি জিতেছে মুম্বই। সেই দলের সদস্য ছিলেন শ্রেয়স। এর পর ইরানি কাপও জিতে নেয় মুম্বই। ২৭ বছর পর সেই জয়ের নেপথ্যে ছিলেন শ্রেয়স।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি