অঘটন, হার দিয়েই হকি বিশ্বকাপ শুরু করল ভারত

দুর্দান্ত লড়াই করেও হেরেই যুব বিশ্বকাপের শুরুটা করতে হল টিম ইন্ডিয়াকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুতেই ধাক্কা খেল ভারতীয় জুনিয়র হকি দল। দুর্দান্ত লড়াই করেও হেরেই যুব বিশ্বকাপের শুরুটা করতে হল টিম ইন্ডিয়াকে। ভুবনেশ্বরে হওয়া উদ্বোধনী ম্যাচে ৫-৪ ব্যবধানে পরাজিত হতে হয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়দের। যার ফলে তাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা খানিকটা কঠিন হয়ে গেল।

এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভারতকে বাকি সবকটি ম্যাচই জিততে হবে। প্রতিটি ম্যাচই এখন মেন ইন ব্লু-র কাছে গুরুত্বপূর্ণ। অনবদ্য হ্যাটট্রিক করেও ফ্রান্সের বিরুদ্ধে দলের হার বাঁচাতে পারলেন না টিম ইন্ডিয়ার খেলোয়াড় সঞ্জয়। 

প্রথম কোয়ার্টারেই  গোল হজম করে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। তবে শেষ দিকে উত্তম এবং সঞ্জয়ের গোলে সমতা ফেরায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও জাকিয়ে বসে ফরাসিরা। গোল করে দলকে এগিয়ে দেন দলের অধিনায়ক ক্লেমঁ। 

এরপর ভারতের হয়ে আরও দু’টি গোল করেন সঞ্জয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কারণ ক্লেমঁও পাল্টা আরও দু’টি গোল করেন।  ফলে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়াকে। তবে হকিমহল মনে করছেন এই ভারতীয় দল ঘুরে দাঁড়াবেই। 

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির