শাস্তির মেয়াদ কমল ফ্রান্সের ফুটবল তারকা পগবার, মাঠে ফিরবেন শীঘ্রই

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে রাখে হরি, মারে কে! সম্প্রতি এই প্রচলিত প্রবাদটি সত্যি হয়েছে ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবার ক্ষেত্রে। মাদকজাত দ্রব্য সেবনের দায়ে দীর্ঘ 4 বছরের জন্য সব ধরনের ফুটবল ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছিল এই খেলোয়াড়কে। এরপরই দানা বাঁধতে থাকে ধোঁয়াশা। অনেকেই ধরে নিয়েছিলেন পগবার আর মাঠে ফেরা হবে না। এবার সেই আশায় জল ঢাললো আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সূত্রের খবর, 9 মাসের মাথায় ফ্রান্সের ফুটবল তারকার শাস্তির সময়সীমা কমিয়ে আনা হয়েছে।

2023 সালের আগস্টে জুভেন্টাস উদিনেস ম্যাচের পরই পগবার জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার। জানা যায়, সেই ম্যাচেই ডোপ পরীক্ষায় ধরা পড়ে খেলোয়াড়ের শরীরে বৃদ্ধি পাচ্ছে টেস্টোস্টেরনের মাত্রা। আগেই খেলোয়াড়ের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে ডোপ টেস্টের পর ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হন ফ্রান্স তারকা। 6 অক্টোবরের পরীক্ষাতেও শরীরে পুরুষ হরমোনের মাত্রা বৃদ্ধির কথাই উঠে আসে। প্রকাশ্যে আসে তার ড্রাগ নেওয়ার ঘটনা। এরপরই 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

আরও পড়ুন:প্রেমের টানে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে কুমিল্লায় হাজির ইন্দোনেশিয়ার তরুণী

যদিও দীর্ঘ 4 বছরের শাস্তি কিছুটা কমানোর জায়গা তৈরি হতে পারতো, যদি খেলোয়াড় নিজে থেকে তার দোষ স্বীকার করে নিতেন। তবে সেই কাজ তিনি করেননি। ফলত 4 বছরের শাস্তিই মেনে নিতে হয় তাকে। তবে দীর্ঘ 9 মাস কর্মফল ভোগ করার পর পগবার দিকে মুখ তুলে চাইলো আদালত। আবেদনের পরিপ্রেক্ষিতে 31 বছর বয়সী 2018-র বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের শাস্তির মেয়াদ 4 বছর থেকে কমিয়ে 18 মাস করা হয়েছে। সূত্র মারফত খবর, ফ্রান্সের এই মিডফিল্ডার আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে অনুশীলন শুরু করতে পারবেন। মূল ম্যাচে ফিরতে ফিরতে মার্চের 11।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের