সিনারের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায়  জোকোভিচের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বপ্নভঙ্গ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের। ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম পাওয়ার জন্য তাঁর অপেক্ষা আরও বাড়ল। শুক্রবার (৬ জুন) ফরাসি ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন। খেলার ফল ৬-৪, ৭-৫, ৭-৬। রবিবার ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ও দু’নম্বর কার্লোস আলকারাজ। গতবারের চ্যাম্পিয়ন স্প্যানিশ টেনিস তারকা আলকারাজ নামবেন খেতাব ধরে রাখার লড়াইয়ে।

২০২১ সালের পর প্রথমবার সুরকির কোর্টে মুখোমুখি হয়েছিলেন সিনার ও জোকোভিচ। দুজনের লড়াইকে ফরাসি ওপেনের অন্যতম সেরা ম্যাচ হিসাবে বলা হচ্ছিল। শুরু থেকেই দুই খেলোয়াড় বুদ্ধি দিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন। তবে, শেষের দিকে বয়সের কারণে দমে ঘাটতি লক্ষ্য করা গেল জোকোভিচের খেলায়। প্রথম সেটে বেসলাইন থেকে একের পর এক শট খেলে জোকারকে চাপে ফেলে দেন সিনার। পঞ্চম গেমে প্রথমবার ব্রেক করে দেন জোকোভিচকে। সিনারের গ্রাউন্ড স্ট্রোকের মোকাবিলা করতে ড্রপ শট খেলে ছন্দ নষ্ট করে দিতে চেয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু সেই কৌশল সফল হয়নি। ৬-৪ গেমে সেট জিতে নেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার।

তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ দ্বিতীয় সেটে ফিরে আসার জন্য প্রবল চেষ্টা চালান। প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছিলেন তিনি। তবে লাভ হয়নি। দ্বিতীয় সেট জিতে ৭-৫ ব্যবধানে জিতে যান সিনার। দ্বিতীয় সেটেই বোঝা যাচ্ছিল বয়সের কারণে হাঁপিয়ে উঠছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকার। তৃতীয় সেটের আগে মেডিক্যাল টাইম আউট নেন। ভালই খেলছিলেন। প্রত্যাবর্তনেরও আভাস দিয়েছিলেন। কিন্তু ৫-৪ গেমে এগিয়ে থাকার সময়েই মারাত্মক ভুল করলেন। ওখান থেকেই ম্যাচ বার করে নিলেন সিনার।

 

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC