পুরনো জুতো-জামার দোকান খুলে সংসার চালাচ্ছেন ICC-র এলিট আম্পায়ার

টেস্ট, ওয়ান ডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ১৭০টি ম্যাচে আম্পায়ারের দায়িত্বও পালন করেছিলেন পাক আম্পায়ার আসাদ রউফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: কথায় বলে, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’। এক সময়ে ক্রিকেট মাঠে চুটিয়ে আম্পায়ারিং করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট আম্পায়ারদের  (Elite Umpair) প্যানেলে ছিলেন। টেস্ট, ওয়ান ডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ১৭০টি ম্যাচে আম্পায়ারের দায়িত্বও পালন করেছিলেন। অথচ আজ সেই এলিট আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf) এখন লাহোরের (Lahore) লিন্ডে বাজারে পুরনো জুতো-জামা আর গেরস্থালির জিনিসপত্র বিক্রি করছেন। তবে এমন ব্যবসার জন্য মোটেও লজ্জিত নন আসাদ। বরং গর্বিত। তাঁর কথায়, ‘অনেকেই আমার এই অবস্থার জন্য হাসি-ঠাট্টা করছেন। বলা হচ্ছে যে, আমি খুব খারাপ অবস্থায় আছি। কিন্তু বাস্তবটা মোটেও তেমন নয়।’

আট বছরের আম্পায়ারিং জীবনে ৪৯ টেস্ট, ৯৮ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টিতে ম্যাচ খেলিয়েছেন আসাদ। ২০১২ সালে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক মডেল। অভিযোগ করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে সহবাস করেছেন আসাদ। পরে অবশ্য সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু যৌন হেনস্থার অভিযোগ থেকে বাঁচলেও পরের বছর  ২০১৩ সালে আইপিএলে (IPL) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আসাদকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি (ICC)। তার পর থেকে আর কখনও আম্পায়ারিং করতে দেখা যায়নি আসাদকে (Asad Rauf)। ২০১৬ সালে তাকে দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।

২০১৩ সালের পর থেকেই ক্রিকেট মাঠ থেকে দূরে সরে যান আসাদ। লাহোরের লিন্ডে বাজারে পুরনো জুতো-জামার দোকান খোলেন। হঠা‍‍ৎই পুরনো অর্থা‍ৎ সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রির দোকান কেন? পাকিস্তানের এক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে দেওয়া সাক্ষা‍ৎকারে এক গাল মুচকি হেসে আসাদ বলেছেন, ‘আমি যখন এলিট আম্পায়ার ছিলাম তখন থেকে এসব এলিট জিনিস বিক্রি করতাম। আম্পায়ারিং ছিল অন্য ব্যাপার। জুতো, কাপড় ও ব্যাগের মতো সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করি। রান্নাবান্নার জিনিসপত্রও আছে, যেগুলো বড়লোকের বাড়িতেও ব্যবহৃত হয়। সেকেন্ড হ্যান্ডের জিনিসপত্রের ব্যবসা নিয়ে আমি অস্বস্তিতে নেই, আমি গর্বিত এমন একটি ব্যবসা করে যেটা আমার পরিবারের কেউ কখনও করেনি বা চিন্তাতেও আনেনি।’

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের