আইপিএল নিয়ে ছেলেখেলা চলবে না, সতর্ক করলেন গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের আসর। তার আগে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের সতর্ক করে দিলেন গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিলেন, আইপিএল নিয়ে ছেলেখেলা করা চলবে না। আইপিএল মানেই বলিউড বা গ্ল্যামার নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভীর জানান, বিশ্বের অন্যান্য লিগের তুলনায় আইপিএল খুবই কঠিন প্রতিযোগিতা। মানের দিক থেকে এটি আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি। তাই সব ক্রিকেটারদের তৈরি থাকতে হবে। একইসঙ্গে তিনি জানান, যতই বিনোদন বা বলিউড যুক্ত থাকুক না কেন, দিনের শেষে যে দল সেরাটা দিতে পারবে, তারাই জিতবে। একইসঙ্গে কেকেআরের প্রাক্তন অধিনায়ক জানান, কেকেআরের সমর্থকরা খুব আবেগপ্রবণ। তাঁদের প্রতি আন্তরিক থাকা দরকার। আমি অনেক দলে থেকেছি। কিন্তু কেকেআরের মতো অনুগত সমর্থক দেখেনি। ওদের মুখে হাসি ফোটাতে হবে।

উল্লেখ্য, একটা সময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে। গম্ভীরের অধিনায়কত্বেই দুবার আইপিএলের শিরোপা জিতেছিল গম্ভীর। এর আগে লখনউ সুপার জায়েন্টেসের মেন্টর ছিলেন তিনি। এবার কলকাতার এই ফ্যাঞ্চাইজির মেন্টর হিসাবে দেখা যাবে গম্ভীরকে। আগামী ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর।

 

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর