দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আত্মহত্যা! কী করে মৃত্যু হল প্রাক্তন ইংল্যান্ডের  ক্রিকেটার থর্পের

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। গত ৫ অগস্ট  ৫৫ বছর বয়সে তিনি প্রাণ হারান। তবে কী করে প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু হল তা সেই সময় জানা যায়নি। এই পরিস্থিতিতে এবার গ্রাহামের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী আমান্ডা ।

 তিনি বলেন,’ ক্রিকেটজীবনে থর্প মানসিক ভাবে খুব শক্তিশালী ছিল। তবে খেলা ছাড়ার পর সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বারবার নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প। সেইজন্য দীর্ঘদিন সে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু কোনও কিছুই কাজে দিল না। ও চলে গেল।‘গ্রাহাম থর্প ১০০ টি টেস্ট ম্যাচে ৪৪.৭৬ গড়ে ৬৮৪৪ টেস্ট রান করেছিলেন, যার মধ্যে ১৬ টি সেঞ্চুরি এবং ৩৯ টি হাফ সেঞ্চুরি রয়েছে। থর্প ইংল্যান্ডের হয়ে ৮২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এই সময়কালে, ৩৭.৮০ গড়ে ২৩৮০ রান করেছিলেন তিনি। একদিনের আন্তর্জাতিকে ২১ টি হাফ সেঞ্চুরি করেছেন থর্প। এই ব্যাটসম্যান সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন এবং দলের হয়ে প্রায় ২০,০০০ রান করেছিলেন। এছাড়াও ৭০০ টিরও বেশি টেস্ট উইকেট, ২২ বছর ধরে ক্রিকেট, এটি ছিল অ্যান্ডারসনের রেকর্ড ব্রেকিং ক্যারিয়ার।

ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন থর্প। তবে ২০২২ সালে, থর্পকে আফগানিস্তান দলের প্রধান কোচ করা হয়েছিল, যদিও কিছু সময় পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই বছরের মে মাসে থর্প হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে তার শেষ টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে চেস্টার-লে-স্ট্রীটে, যেটি ছিল তার ১০০ তম টেস্ট ম্যাচ।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ