কুস্তিগীর দাদুর জন্য প্রধানমন্ত্রীর কাছে ‘পদ্মশ্রী’ দাবি করল বছর আটেকের নাতনি

দেশের অন্যান্য ক্রীড়াবিদরা পেলেও তিনি পাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যান্য ক্রীড়াবিদরা পেলেও তিনি পাননি। বারংবার চেষ্টা করলেও ভারত সরকার ‘পদ্মশ্রী’ পুরস্কারের তালিকায় রাখেনি উদয় চাঁদের নামটি রাখেনি। বিগত চার-পাঁচ বছর ধরে ব্রাত্য রয়ে গিয়েছেন দেশের এই প্রাক্তন কিংবদন্তি কুস্তিগীর। কুস্তির মতো কঠিন ইভেন্টে অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন উদয়। যেটা ছিল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসরে কুস্তিতে ভারতের প্রথম পদক। শুধু তাই নয় এশিয়াডেও উদয় চাঁদ একাধিক পদক এনে দিয়েছিলেন দেশকে।

কিন্তু অদ্ভুতভাবে তিনি এখনও পর্যন্ত ‘পদ্মশ্রী’ পুরস্কার পাননি। অথচ তাঁর থেকে কম সফল ক্রীড়াবিদরা পেয়ে গিয়েছেন। যেটা একদমই মেনে নিতে পারছেন না উদয় চাঁদের ৮ বছরের নাতনি। তাই বাধ্য হয়েই মাঠে নেমে পড়ল উদয়ের মেয়ে যোগিতার একমাত্র কন্যা নাইরা কুন্ডু। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাদুকে ‘পদ্মশ্রী’ পুরস্কার দেওয়ার জন্য জানালেন আর্জি।  

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোদিকে উদ্দেশ্য করে ছোট নাইরা বলে, ‘কুস্তিগীর উদয় চাঁদ দেশের রেসলিংয়ে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন। তিনি হলেন দেশের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এবং তিনটি অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। টোকিও এবং মেক্সিকো অলিম্পিকে সে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল। আরও অনেক আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। তাহলে বলুন আমাকে, তিনি কেন এখনও ‘পদ্মশ্রী’ পুরস্কার পাননি? এটা ওনার প্রাপ্য’। নাইরা এখন তাঁর মা এবং বাবার সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর