বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-গুজরাত ম্যাচ, বিদায় নিল শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির কারণে সোমবার আমদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটানস ম্যাচে একটি বলও গড়াল না। ফলে পরিত্যক্ত হয়ে গেল ম্যাচ। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। আর ম্যাচ ভেস্তে যাওয়ায় কপাল পুড়ল শুভমন গিলদের। প্লেঅফে যাওয়ার আশা শেষ হয়ে গেল। ফলে  শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল গতবারের আইপিএল রানার্সদের।

এদিন কলকাতার বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ ম্যাচ ছিল শুভমনদের। জিতলে প্লেঅফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকত। কিন্তু বিকেল থেকেই আমদাবাদে শুরু হয় বজ্রবিদ্যু‍ৎ-সহ বৃষ্টি। আকাশ কালো করে ঝেঁপে আসে বৃষ্টি। ওই বৃষ্টির ফলে নির্ধারিত সময়ে (সোয়া সাতটায়) টস করা যায়নি। এমনকি খেলাও (সাড়ে সাতটা) শুরু হয়নি। যদিও মাঝে বৃষ্টি থামায় পিচ থেকে কভার তুলে ফেলা হয়েছিল। ফের পৌনে আটটা নাগাদ শুরু হয় বৃষ্টি। সঙ্গে বাজও পড়তে থাকে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা দেখা যায়।

আইপিএলের নিয়ম অনুযায়ী, সাড়ে আটটার মধ্যে ম্যাচ শুরু করা গেলে ওভার কাটা যাবে না। অর্থা‍ৎ ২০ ওভার করেই খেলা হবে। সাড়ে আটটার পরে খেলা শুরু হলে ওভার কাটা হবে। যত মিনিট পরে শুরু হবে সেই হিসাবে ওভার কাটা হবে। ১০টা বেজে ৫৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করতে হবে। কেননা, প্রতি দলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হবে। কিন্তু এদিন বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়তে থাকায় আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। ১০টা ৩৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা