আজ মুখোমুখি গুজরাত-হায়দরাবাদ, দ্বৈরথে কারা এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল (IPL) মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর একরাশ আশা। আজ  সেই আসরে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স (GT) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। দুই শক্তিশালী টিমের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।

ইতিহাস বলছে, এগিয়ে GT

২০২২ সালে প্রথম আইপিএলের আসরে অভিষক ঘটে গুজরাত টাইটান্সের। অভিষেকেই ক্রিকেট বোদ্ধাদের বিস্মিত করে দিয়ে আইপিএল তকমা জিতেছিল হার্দিক পাণ্ড্যর নতৃত্বাধীন দলটি। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ প্রথম থেকেই  প্রতিযোগিতায় খেলছে। তবে নাম বদল হয়েছে। ২০১৬ সালে শিরোপা জিতেছিল দলটি। এখনও পর্যন্ত এই দুই দল মোট ৫ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। তার মধ্যে GT জিতেছে ৩ বার, SRH মাত্র ১ বার এবং ১টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, Gujarat-এরই পাল্লা ভারি।

কী হয়েছিল ২০২৪-এর ম্যাচে?

২০২৪ সালের ম্যাচটি ছিল স্মরণীয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই ম্যাচে প্রথমে ব্যাট করে SRH তোলে ১৬২ রান। কিন্তু সাই সুদর্শন-এর ৪৫ ও ডেভিড মিলারের অপরাজিত ৪৪ রানের দৌলতে GT ৭ উইকেটে সহজেই জয় ছিনিয়ে নেয়। যদিও SRH-এর হয়ে হেনরি ক্লাসেন লড়াই চালিয়েছিলেন, তবুও রাশিদ খানের-এর ঘূর্ণি ম্যাজিকে হার মানে হায়দদরাবাদ।

কারা কারা নজরে থাকবেন?

পরিসংখ্যানে দেখা গেছে, GT-র সর্বোচ্চ রান ১৯৫ (২০২৩), যেখানে SRH-এর সর্বোচ্চ ১৮৬ (২০২২)। কিন্তু ব্যাটিংয়ের থেকেও গুজরাত -এর বোলিং লাইনআপ বেশি কার্যকরী। কাগিসো রাবাডা ও রাশিদ খান হায়দরাবাদের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন।

তবে একেবারে ছেড়ে দেওয়ার মতো নয় সানরাইজার্স । কারণ ট্রেভিস হেড আর ক্লাসেন-এর মতো পাওয়ার হিটাররা যেদিন ফর্মে থাকেন, সেদিন যে কোনও দলের বোলিং লাইনআপ মুষড়ে পড়তে পারে।

২০২৫-এর ম্যাচে অধিনায়কত্ব করবেন শুভমন গিল (GT) ও প্যাট কামিন্স (SRH)। দুই দলই যথেষ্ট শক্তিশালী, আর তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনাই বেশি।

দর্শকদের চোখ এখন মাঠের দিকেই—গুজরাত টাইটান্স কী তাদের আধিপত্য ধরে রাখবে, না কি সানরাইজার্স হায়দরাবাদ এবার ঘুরে দাঁড়াবে? উত্তর মিলবে ২২ গজে!

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’