জয় দিয়েই আইপিএলের সূচনা করল হার্দিকের গুজরাত টাইটানস

দুই দলের কাছেই ম্যাচটা ছিল আইপিএলের প্রথম ম্যাচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দলের কাছেই ম্যাচটা ছিল আইপিএলের প্রথম ম্যাচ। কারণ, এবারই প্রথম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে নেমেছে গুজরাত টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। আর প্রথম দ্বৈরথেই বাজিমাত করল হার্দিকের গুজরাত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ উইকেটে ম্যাচ জিতে শুভসূচনা করল তারা।  হার্দিক বনাম কে এল রাহুল লড়াই দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। তবে টিম ইন্ডিয়ার ওপেনারকে টেক্কা দিয়ে দিতে সক্ষম হলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট হয়ে ওঠা হার্দিক ব্যাট হাতেও ফ্লপ করে দিলেন রাহুলকে। 

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটানস। ব্যাট করতে নেমে একের পর উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে লখনউ সুপার জায়ান্টস। রাহুল (০), ডি কক (৭), লুইস (১০) এবং মনীশ পান্ডে (৬) দ্রুত আউট হয়ে ফিরে যান। বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন মহম্মদ শামি। তবে দীপক হুডা (৫৫), আয়ুষ বাদোনি। (৫৪) এবং ক্রুনাল পান্ডিয়ার।(২১) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান তোলে লখনউ। 

জবাবে ব্যাট করতে নেমে শুভমন গিল (০) এবং বিজয় শঙ্করের (৪) উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় গুজরাত।  তবে ম্যাথিউ ওয়েড (৩০) ও অধিনায়ক হার্দিকের (৩৩) ব্যাট সমস্যা অনেকটাই কাটিয়ে দেয়। এরপর ডেভিড মিলার (৩০), রাহুল তেওয়াতিয়া (৪০) এবং অভিনভের (১৫) ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত টাইটানস।  ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ শামি। 

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?