এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে আচমকা ইস্তফা হাবাসের

আইএসএলের মঞ্চে তাঁর থেকে সফল কোচ কেউ নেই বললেই চলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএলের মঞ্চে তাঁর থেকে সফল কোচ কেউ নেই বললেই চলে। মোট দু’বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। যা এখনও পর্যন্ত সর্বাধিক। তাঁর নাম হল অ্যান্তোনিও লোপেজ হাবাস। তবে এই অন্যতম সফল স্প্যানিশ প্রশিক্ষক মরশুমের মাঝেই আচমকা ইস্তফা দিলেন এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে। যার নেপথ্যে রয়েছে টানা চার ম্যাচে জয় না পাওযার ব্যর্থতা। 

জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি পদত্যাক পত্র কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন হাবাস। সবুজ-মেরুনের অফিসিয়ালসরা সেটা গ্রহণও করেছেন। আপাতত দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা। কিন্তু কেন হঠাৎ রয় কৃষ্ণ, বৌমাসদের কোচের পদ থেকে ইস্তফা দিলেন হাবাস? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তাহলে কি কর্তাদের সঙ্গে তাঁর কোনও বিবাদ চলছিল? যার কোনও উত্তর পাওয়া যাচ্ছে না।

আর চার ম্যাচে জয় না পেলেও এখনও পর্যন্ত প্লে-অফের আশা শেষ হয়ে যায়নি তিনবারের চ্যাম্পিয়নদের। যদিও গত ম্যাচের শেষে হাবাস জানিয়েছিলেন যে, এবারের মরশুমে প্লে-অফে ওঠাটা কঠিন হবে। এই মুহূর্তে  ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। তাই প্রথম চারের আশা এখনও বেঁচে রয়েছে। আর গতবার এই হাবাসের হাত ধরেই আইএসএলের ফাইনাল খেলেছিল সবুজ-মেরুন। যদিও মুম্বই সিটি-র কাছে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল তাদের। 

জানা গিয়েছে, বেঙ্গালুরু ম্যাচের পরই নাকি দায়িত্ব ছাড়ার জন্য কর্তাদের আবেদন জানিয়েছিলেন হাবাস। সেই জন্য নাকি গত শনিবার ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে জরুরি বৈঠকেও বসেছিলেন কর্তারা। যেখানে হাবাসের পদত্যাগের আবেদন গ্রহণ করা হয়। সূত্রের খবর, খুব দ্রুত নতুন কোচ নিয়োগ করা হবে।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের