প্লে-অফে যাওয়াটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন হাবাস

শেষ চার ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুতেই যেন জয়ের সরণিতে ফিরতে পারছে না এটিকে মোহনবাগান। শেষ চার ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট তুলেছে সবুজ-মেরুন ব্রিগেড। যার মধ্যে রয়েছে দু’টি হার এবং দু’টি ড্র। গত বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা দল বেঙ্গালুরু এফসি-র কাছেও আটকে যেতে হয়েছে হাবাসের দলকে। দু’বার এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারেনি তারা।

যার ফলে ফের এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তিনবারের চ্যাম্পিয়ানদের। তবে এই বিষয়টা যে প্লে-অফে যাওয়ার রাস্তাটা ধীরে-ধীরে কঠিন করে দিচ্ছে সেটা ভালোমতোই বুঝতে পারছেন মেরিনার্স কোচ।

বেঙ্গালুরু ম্যাচ শেষে হাবাস বলেন, ‘যেকোনও দল এই ম্যাচ জিততে পারত। খুব ভালো লড়াই হয়েছে। তবে এই ড্র অনেকটাই পিছিয়ে দিল আমাদের। প্লে-অফে ওঠাটা বেশ কঠিন হয়ে গেল, এবার জয় ছাড়া আর উপায় নেই’।

সেই সঙ্গে এটিকে মোহনবাগানের অভিজ্ঞ স্প্যানিশ কোচ আরও বলেন যে, ‘প্রতিটি মরশুম একটা দলের জন্য একই রকম হয় না। চলতি মরশুমে দলে অনেক নতুন ফুটবলার এসেছে। তাদের নিয়ে আমরা নতুন পরিকল্পনা করে দল সাজিয়ে খেলছি। তাই অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে সেই সব নিয়ে না ভেবে আমাদের অবিলম্বে খেলায় উন্নতি করতে হবে’।   

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের