নিলামে উঠল মোহম্মদ আলির হাফ প্যান্ট, দাম কত জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বক্সিংয়ের দুনিয়ায় মোহম্মদ আলির নাম কে না জানে। এবারে সেই কিংবদন্তি বক্সারের ব্যবহার করা হাফ প্যান্ট নিলামে উঠল। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই নিলাম প্রক্রিয়া জারি থাকবে।

জানা গিয়েছে, মার্চ মাসের শেষের দিকে হাফ প্যান্টটির দাম নিলামে উঠেছে ৩৮ লাখ ডলার। হাফ প্যান্টটির দাম নিলামে ৬০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে, সর্বনিম্ন দামের ব্যাপারে কোনও রফা হয়নি। মোহম্মদ আলির যে হাফ প্যান্টটি নিলামে উঠেছিল, সেখানে মোহম্মদ আলির একটি সই রয়েছে। সাদা ও কালো স্ট্রিপের এই হাফ প্যান্টটি নিলামে তুলেছে সোথবী নামে একটি সংস্থা। উল্লেখ্য, ১৯৪২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইভিলে জন্ম হয়েছিল মোহম্মদ আলির। ২০১৬ সালে মৃত্যু হয় তাঁর।

১৯৭৫ সালে ফিলিপিন্সের থ্রিলা ইন ম্যানিলা-এর লড়াইতে মোহম্মদ আলির মুখোমুখি হয়েছে জো ফ্রেজিয়ার। সেই বছর পয়লা অক্টোবর যে লড়াই হয়েছিল, সেটি ১৪ রাউন্ড পর্যন্ত গিয়েছিল। প্রচণ্ড গরম ও টিভি চ্যানেলগুলির লাইটের কারণে ধকল পোহাতে হয়েছিল মোহম্মদ আলিকে। জানা গিয়েছে, মোহম্মদ আলির পাশাপাশি ওয়েম্ববানিয়ামার জার্সিও নিলামে উঠেছে। সেই জার্সির দাম ৮০ ডলার থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের