মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া! জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সে কি তবে নতুন নেতৃত্বের যুগ শুরু হতে চলেছে? টানা ব্যর্থতা ও ড্রেসিংরুমের অস্বস্তির মাঝেই হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আর দেখা নাও যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। শুধু নেতৃত্ব নয়, দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও নাকি শুরু হয়েছে আলোচনা।

২০২৪ মরশুমের আগে রোহিত শর্মার জায়গায় হার্দিককে অধিনায়ক ঘোষণা করার সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই বিতর্ক ছিল। গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক হিসেবে তাঁকে ফিরিয়ে আনে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির বিশ্বাস ছিল, ভবিষ্যতের জন্য নতুন যুগ শুরু করতে পারবেন হার্দিক। কিন্তু মাঠের ফলাফল সেই প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি। আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে হেরে তারা পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করে। দলের এমন ব্যর্থতার পর থেকেই হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। টুর্নামেন্ট চলাকালীন এবং পরে ক্রিকেট মহলের অনেক বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটার তাঁর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেন।
এর মাঝেই হার্দিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়ায় জল্পনা আরও বেড়ে যায়। বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। প্রতিবেদনে বলা হয়েছে, দলের ভেতরেও হার্দিককে অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। শুধু অধিনায়কত্ব নয়, হার্দিককে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে রাখা হবে কি না, সেই প্রশ্নও উঠেছে।
মুম্বইয়ের মতো তারকাখচিত দলের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার মতো তারকা ক্রিকেটারদের উপস্থিতি সত্ত্বেও দল ছন্দ খুঁজে পায়নি। বুমরাহ বেশ কয়েকটি ম্যাচে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। সূর্যকুমার ও তিলকও ছিলেন অনিয়মিত। অন্যদিকে চোটের কারণে পুরো মরশুম জুড়ে সমস্যায় ছিলেন রোহিত শর্মা। প্রতিবেদন অনুযায়ী, সমস্যা শুধু হার্দিকের নেতৃত্বেই সীমাবদ্ধ নয়। দলের সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়েও নাকি প্রশ্ন উঠেছে। কোচিং স্টাফের পক্ষ থেকে ক্রিকেটারদের ফিটনেস ও প্রস্তুতি নিয়ে কড়া বার্তা দেওয়া হলেও, অনেক সময় তা গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। ফ্র্যাঞ্চাইজির এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, আগামী কয়েক সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের ভেতরে বড় ধরনের পরিকল্পনা হতে চলেছে। দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্ব এবং সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা- সবকিছু নিয়েই আলোচনা হবে। হার্দিক পান্ডিয়া ভবিষ্যতেও অধিনায়ক থাকবেন নাকি শুধুই একজন ক্রিকেটার হিসেবে দলে থাকবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

শাশুড়ি-বৌমার চুলোচুলি ,বৃদ্ধার চুলের মুঠি ধরে মার পুত্রবধূর

প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়

‘সুন্দরী’র দিদি আর নেই’, সোশ্যাল মিডিয়া জুড়ে হাহাকার, ‘ব্লগার’ সায়নী চক্রবর্তীর মৃত্যু ঘিরে রহস্য

অন্নপূর্ণা যোজনার ফর্মের সরলীকরণ করার উদ্যোগ, মুখ্যমন্ত্রীকে জানাতে চলেছেন পুরমন্ত্রী

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

ভোজপুরি থেকে বলিউডে পা, অক্ষয় কুমারের সঙ্গে প্রথম কাজেই বাজিমাত অক্ষরা সিংয়ের

জাল নথি নিয়ে সীমান্ত পারের চেষ্টা! খড়িবাড়িতে গ্রেফতার ২ থাই মহিলা

চেনা রাজ্যের বুকেই রয়েছে এমন এক জায়গা, যা এখনও অনেকের অজানা

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া! জল্পনা তুঙ্গে

ইডির কাঠামোয় এবার বড় বদল, অভিযানে বাড়ানো হচ্ছে অফিসারের সংখ্যা

মুসৌরি গেলে কোথায় থাকবেন ভাবছেন? এই রিসর্টে একবার ঢ়ুঁ মারতে পারেন