হার্দিক পাণ্ড্যকে ১২ লক্ষ টাকা জরিমানা বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পঞ্জাব কিংসকে হারানোর পরেই বড়সড় শাস্তির মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে। স্লো ওভার রেটের জন্য তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে সতর্কও করে দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। একাধিকবার এই ধরনের অপরাধ করল গোটা প্রতিযোগিতা থেকে নিষিদ্ধও হতে পারেন তিনি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, দেড় ঘন্টার মধ্যেই ২০ ওভার শেষ করতে হবে। আর খেলা শুরুর প্রথম এক ঘন্টার মধ্যে ১৪ ওভার বল করতে হবে। কিন্তু গতকাল বৃহস্পতিবার মোহালি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেননি মুম্বইয়ের বোলাররা। ফলে আচরণ বিধি ভঙ্গের দায়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে শাস্তি দিয়েছে আইপিএলের পরিচসালন সমিতি। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মঙ্গলবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যাওয়ার পরে বড় সড় শাস্তির মুখে পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও। তাঁকেও স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার দাপটে সাত উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানে ৪ উইকেট হারিয়েছিল পঞ্জাব কিংস। কিন্তু শেষের দিকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার দুরন্ত লড়াইয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিল পঞ্জাব কিংস। শেষ পর্যন্ত অবশ্য ৯ রানে হার মানতে হয়েছিল স্যাম কারেনের দলকে।

 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে