সভাপতি পদে সৌরভের মেয়াদ বৃদ্ধি: বোর্ডের হয়ে সুপ্রিম কোর্টে হরিশ সালভে

কাল শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার সুপ্রিম কোর্টের (Supreme court) গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি রয়েছে। মামলার বিষয় বোর্ড সভাপতি এবং বোর্ড সচিবের মেয়াদ বৃদ্ধি নিয়ে। সভাপতি ও সচিব ছাড়া বোর্ডের অন্যান্য শীর্ষকর্তার মেয়াদ হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত বর্তমান আইন সংশোধন (amend) করা হবে। বোর্ডের তরফ থেকে বুধবারের শুনানিতে হরিশ সালভে ( Harish Salve) সওয়াল করবেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফ থেকে এই ব্যাপারে কোর্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কোর্ট সেই অনুমতি মঞ্জুর করেছে। জানা গিয়েছে, বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি হাজির থেকে সওয়াল করবেন।

মামলার বিষয়ে জানাতে গিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আইনজীবী পিএস পাতিওয়ালা জানিয়েছেন, গত দুই বছর আগেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। শুনানির জন্য দিনও ধার্য হয়ে যায়। কিন্তু করোনা (Covid-19) সংক্রমণ অস্বভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জারি করতে হয় লকডাউন। ফলে, সুপ্রিম কোর্ট (Supreme court) সেই সময় শুধুমাত্র অত্যন্ত জরুরি মামলা শুনানির জন্য সময় বরাদ্দ করে। বোর্ডের মামলার শুনানি স্থগিত ছিল। পরিস্থিতি এখন আগের থেকে স্বাভাবিক। আদালতের কাজকর্ম স্বাভাবিক। সুপ্রিম কোর্ট বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে। বোর্ডের হয়ে কাল শুনানি করবেন বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ হরিশ সালভে।

বোর্ডের বর্তমান আইনের সংস্কার নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রধান করা হয় বিচারপতি আরএম লোধাকে (Justice RM Lodha)। লোধা কমিটির সুপারিশ আদালতে গৃহীত হয়।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের