গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা হ্যারি কেইনের তিন সন্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি : গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ইংল্যান্ডের ফুটবল তারকা হ্যারি কেইনের তিন সন্তান। দুর্ঘটনাটি ঘটেছে জার্মানির মিউনিখে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

সম্প্রতি আর্সেনালের মাঠে চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হ্যারি কেইন। সেইসময় কেইনের পরিবারের সদস্যরা ছিলেন মিউনিখেই। জানা গিয়েছে, গত সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টা নাগাদ মিউনিখের কাছে বাভারিয়ায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। একটি কালো রংয়ের মার্সিটেজ ভিটো গাড়ি হাইওয়ের স্লিপ রোডের দিকে যেতে নিচ্ছিল। তখনই আচমকা একটি রোনাল্ট গাড়ি মার্সিটেজ গাড়িটিকে ধাক্কা মারে। গাড়ির ভিতরেই ছিলেন হ্যারি কেইনের তিন সন্তান লুইস, ভিভিনি ও ইভে। ধাক্কা লাগার পরই তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেইনের পরিবার সূত্রে জানা গিয়েছে, হ্যারি কেইনের তিন সন্তান সুস্থই রয়েছেন। তাঁদের বড়সড় চোট আঘাত লাগেনি। তবে যে গাড়িটিতে কেইনের তিন সন্তান ছিলেন, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, যখন এই দুর্ঘটনাটি ঘটে, তখন গাড়িতে ছিলেন না কেইনের স্ত্রী কেটি ও তাঁর ছোট ছেলে হেনরি। আসলে গাড়িটি চালাচ্ছিলেন ২৪ বছরের এক মহিলা। অন্যদিকে যে গাড়িটির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছিল, সেই রেনাল্ট গাড়িতে ছিলেন তিন জন যাত্রী। তবে এদের কারোরই আঘাত গুরুতর নয়।

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের