জয়ের হ্যাটট্রিক, লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল বার্সেলোনা

খারাপ সময়টা কেটে গিয়েছে। ধীরে-ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সেলোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খারাপ সময়টা কেটে গিয়েছে। ধীরে-ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সেলোনা। গত রবিবার রাতে লা লিগার ম্যাচে এলচের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অ্যাওয়ে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে জয় তুলে নিতে সক্ষম হয় বার্সা। এই নিয়ে চলতি স্প্যানিশ লিগে টানা তৃতীয় জয় তথা হ্যাটট্রিক করে নিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মেমফিস ডিপাই।

অ্যাওয়ে ম্যাচে এলচের বিরুদ্ধে খেলতে গিয়ে গোটা ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল বার্সা। তবে প্রথমার্ধে মরিয়া প্রচেষ্টা চালিয়েও গোলের দরজা খুলতে পারেনি কাতালান ক্লাবটি। উল্টে বিরতির এক মিনিট আগে গোল হজম করে বসে জাভির দল। বক্সের ভিতর ঢুকে কোণাকুণি শটে বার্সার গোলরক্ষক টের স্টেগানকে পরাস্ত করেন প্রতিপক্ষের ফিদেল চাভেস। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধ করার জন্য রীতিমতো বদ্ধপরিকর হয়ে ওঠে বার্সেলোনার ফুটবলাররা। একের পর এক আক্রমণে রীতিমতো দিশে হারা হয়ে ওঠে এলচের ডিফেন্স। আর ম্যাচের ৬০ মিনিটেই এই আক্রমণের ফল পেয়ে যায় বার্সা। পরিবর্ত হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড ফেরনান তোরেস সমতা ফেরান। জর্দি আলবার বাড়ানো বল থেকে গোল করেন তিনি। এরপর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে দু’পক্ষই আক্রমণ শানাতে থাকে। ভাগ্য সুপ্রসন্ন থাকায় নির্ধারিত সময়ের বক্সের ভিতর প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেমফিস ডিপাই। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন তিনি। আর এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিকে টপকে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল বার্সেলোনা।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?