বৃষ্টির কারণে বাতিল হল বাংলদেশের প্রস্তুতি ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে এখন ব্রিটিশ ভূমে বাংলাদেশ ক্রিকেট দল। গত দু দিন ধরে জ্যাট ল্যাগ কাটিয়ে অনুশীলনও করেন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা। এরপর তাঁদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শুক্রবার। কিন্তু তাতে বাধ সাঁধলেন বরুণদেব। ফলে যা হওয়ার তাই হল। বাতিল হয়ে গেল প্রস্তুতি ম্যাচটি।

লিটনদের এই প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল কেমব্রিজ ইউনিভার্সিটির মাঠে। আচমকাই বৃষ্টির কারণে মাঠের যা অবস্থা দাঁড়ায় তাতে আর ম্যাচ করার মতো পরিস্থিতি ছিল না। তাই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বৃষ্টি ম্যাচটি হতে না দিলেও বাংলাদেশ ক্রিকেট দলের সূচির কোনও পরিবর্তন এই মুহূর্তে হচ্ছে না। যেমন আগামীকাল অর্থাৎ শনিবার তাঁরা বিশ্রাম নেবেন। রবিবার ফের অনুশীলনে নামবেন শাকিবরা। রবিববার বাংলাদেশ দল এই মাঠেই অনুশীলন করবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।

আরও জানতে পড়ুন: নেইমারের পিএসজি ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে

শাকিবরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলবেন আগামী ৯ তারিখ। চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সেই ম্যাচের আগে মাত্র একদিন ওই ম্যাচ গ্রাউন্ডে তাঁরা অনুশীলন করার সুযোগ পাবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের পুরো দল ইংল্যান্ডে পৌঁছে গেলেও সেই দলের সঙ্গে আসেননি শাকিব আল হাসান। বাংলাদেশ টিম সূত্রে খবর, শাকিব শুক্র অথবা শনিবারের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন।  

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এই সিরিজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের কাছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক সিরিজের খেতাব শেষ পর্যন্ত কার দখলে যায়।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব