বিমান ধরতে দেরি, স্কোয়াড থেকে বাদ

হেটমেয়ারের জায়গায় নেওয়া হয়েছে শামরাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছতে পারলেন না স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিমান যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয়। বোর্ড বাধ্য হয়েই ওই খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিয়েছে।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন সিমরন হেটমেয়ার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হেটমেয়ার বোর্ডকে আগেই জানিয়েছিলেন, পরিবারে কিছু সমস্যা রয়েছে। তাই, তাঁর পক্ষে স্কোয়াডের সঙ্গে যাওয়া সম্ভব হবে না। একদিন বাদে। বোর্ড হেটমেয়ারকে অনুমতি দেয়। যেদিন তাঁর যাওয়ার কথা, সেদিন হেটমেয়ার বোর্ডকে জানায়, পারবিরাক সমসম্যার সমাধান না হওয়া সে নির্ধারিত বিমান ধরতে পারেনি।ফলে, স্কোয়াডে যোগ দেওয়া সম্ভব নয়। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, আপাতত সে কিছুদিন বাড়িতে থাকুক। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তাঁর সতীর্থ শামরাহ ব্রুকসে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস জানিয়েছেন, সিমরন হেটমেয়ার আগেই জানিয়েছিলেন, পরিবারে তাঁর কিছু সমস্যা রয়েছে। তাই, স্কোয়াডের সঙ্গে তাঁর যাওয়া সম্ভব নয়। স্কোয়াড শনিবার রওনা দেবে। সে রওনা দেবে সোমবার। সোমবার নির্ধারিত সময়ে হেটমেয়ার বিমান ধরতে পারেনি। বোর্ডের কাছে বিকল্প ছিল তাঁকে বাদ দেওয়া। স্কোয়াড তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে। কোনওভাবেই সমঝোতা করা যাবে না। তাই, সিমরন হেটমেয়ারের জায়গায় শামরাহ ব্রুকসে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া-ওয়েস্টইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চলতি সপ্তাহে। ম্যাচ দুটি। তার আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে তারা কয়েকটি টি টোয়েন্টি খেলবে। তবে হেটমেয়ারের পক্ষে কোনও ম্যাচেই খেলা সম্ভব হচ্ছে না। অপেক্ষা এখন বোর্ডের পরবর্তী ডাকের।  

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ