আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ জার্সি: আগামী রবিবার (১৯ জুলাই) বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসন দখল করতে নিউ জার্সির মেটলাইফ  স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর ওই ফাইনাল ম্যাচের একটি টিকিট যে টাকায় বিক্রি হয়েছে, তা শুনলে অনেকেরই রাতের ঘুম উবে যাবে। লিওনেল মেসি-লামিন ইয়ামালদের ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকতে ২৮ হাজার ৭৪৯ ডলার দিয়ে টিকিট কিনেছেন দুই দর্শক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৩৬ টাকা।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, রবিবারের ফাইনালের টিকিটের গড় মূল্য পৌঁছেছে ১১ হাজার ৩২৭ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ৯১ হাজার ৩১৪ টাকা)। মার্কিন মুলুকে আয়োজিত যে কোনও ক্রীড়া ইভেন্টের টিকিটের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ গড় মূল্য। ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৯৪৩ ডলার। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার।

টিকপিকের তথ্য অনুযায়ী, শনিবার তৃতীয় স্থান দখলের জন্য মুখোমুখি হচ্ছে  ফ্রান্স ও ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী খেলার সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ৯০০ ডলার। ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর এই ম্যাচের টিকিটের দাম প্রায় ৩০০ ডলার কমেছে। বিশ্বকাপ শুরুর সময়ে শুরুর সময় টিকিটের গড় মূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার। সেমিফাইনালে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৬২ ডলার।  ফাইনালের সবচেয়ে দামি টিকিটের দাম ২৮ হাজার ৪৭৯ ডলার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসনের টিকিট বিক্রি হয়েছে এই দামে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর