গুজরাতকে জেতার জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাত টাইটান্সকে জেতার জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা রাখল সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাতের বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল প্যাট কামিংসের দল। প্রথম থেকেই ধারাবাহিক উইকেট পতন হতে থাকে হায়দরাবাদের। ১৬২ রানে হায়দরাবাদের ইনিংস শেষ হয়। গুজরাত কি সেই লক্ষ্যপূরণ করতে পারবে, এখন সেটাই দেখার। 

রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ময়াঙ্ক আগরওয়াল ও ট্রাভিস হেড শুরুটা ঠিকমতো করলেও বেশিক্ষণ সেই জুটি টেকেনি। দলগত ৩৪ রানের মাথাতেই ময়াঙ্কের উইকেট পড়ে যায়। ১৬ রানের মাথায় ময়াঙ্কের উইকেট পড়ে যায়। এরপর ধারাবাহিকভাবে উইকেট পতন হতে শুরু করে। প্রথমে ট্রাভিস হেড ও তারপর অভিষেক শর্মা একশো রানের মধ্যে আউট হয়ে যায়। একশো রান হয়ে যাওয়ার পরও হায়দরাবাদের উইকেট পতন অব্যাহত থাকে।

এরপর ১১৪ রানের মধ্যে এডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন আউট হয়ে যান। ১৫ ওভারের মধ্যেই হায়দরাবাদের পাঁচ উইকেট পড়ে যান। এরপর শাহবাজ আহমেদ ও আব্দুল সামাদ দলে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নেয়। শাহবাজ ও আব্দুল দুজনে দলকে ১৫৯ রান পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এরপর শাহবাজ আউট হয়ে যান। ওয়াশিংটন সুন্দর শূন্য রানের মাথাতেই আউট হয়ে যান। এদিন কোনও ব্যাটসম্যানই গুজরাটের বোলিংয়ের সামনে তেমন প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে উমেশ যাদব, আজমাতুল্লা ওমরজাই, রশিদ খান, নুর আহমেদ ও মোহিত শর্মা একটি করে উইকেট পান। শেষপর্যন্ত ১৬২ রানে হায়দরাবাদের ইনিংস শেষ হয়ে যায়। 

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা