টি টোয়েন্টির সেরা ব্যাটারের সিংহাসন রইল অভিষেকের দখলে, বড় লাফ সূর্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেলার আগেই সুখবর ভারতীয় শিবিরে। আইসিসির টি টোয়েন্টির ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরেই রইলেন বিধ্বংসী মেজাজে থাকা তরুণ ওপেনার অভিষেক শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবও ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে টি টোয়েন্টির ব্যাটসম্যান ও বোলারদের সর্বশেষ ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। ক্রমতালিকা অনুযায়ী, ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে দুটি অর্ধশতরানের দৌলতে তিনি ৮০ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন। বর্তমানে ভারতের তরুণ ওপেনারের রেটিং ৯২৯। অভিষেকের জীবনের সেরা রেটিং অবশ্য ৯৩১। নয়া রেকর্ড গড়তে ভারতের তরুণ ওপেনারের প্রয়োজন আর মাত্র তিন রেটিং পয়েন্ট।

সেরা ব্যাটারের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৯। তিন নম্বর স্থান আর এক ভারতীয়র। তিনি হলেন তিলক বর্মা। রেটিংয়ে আনেকটা পিছিয়ে তিনি। ভারতের তরুণ ক্রিকেটার রেটিং হল ৭৮১। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে রয়েছেন। কিউইদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অপরাজিত ৫৭ রানের এক বিধ্বংসি ইনিংস খেলেছেন তিনি। আর ওই ইনিংস খেলার সুবাদে দ্বাদশতম স্থান থেকে সাত নম্বরে উঠে এসেছেন।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!