ঢাকা-ইসলামাবাদের ষড়যন্ত্র ব্যর্থ, ভারতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে ২৪ ঘন্টা সময় আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আইসিসিকে। বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। তা নিয়েই চলছিল বৈঠক। ব্যর্থ হল ভারতের বিরুদ্ধে ঢাকা-ইসলামাবাদের ষড়যন্ত্র   কারণ আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল বাছা হবে। সেই সঙ্গেই বাংলাদেশকে এই বিষয়ে ভাবতে আরও এক দিন সময় দিল আইসিসি।  

সুত্রের খবর, ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আইসিসি বোর্ডসভায় আজ ভোটাভুটি হয়েছে। সেই ভোটে বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। তবে  সেই সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক দিন সময় দেওয়া হয়েছে।  অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশকে জানিয়ে দিতে হবে তারা ভারতের মাটিতে খেলতে আসবে কিনা। আইসিসির এই সিদ্ধান্তে এটা স্পষ্ট যে যদি বিশ্বকাপ খেলতেই হয় তাহলে বাংলাদেশকে ভারতে আসতেই হবে।  

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির বৈঠক শুরু

ঢাকায়  বৈঠকে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের  চেয়ারম্যান, মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরা।  আইসিসির প্রতিনিধিত্ব করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার। বলা ভালো, “নিরাপত্তার কারণে” ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ  খেলতে অস্বীকার করায়  বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  আইসিসির কাছে পাঠানো এক চিঠিতে পাকিস্তানে ম্যাচগুলি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে পাকিস্তান ও বাংলাদেশের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। সূত্রের খবর, আইসিসির নিরাপত্তা কমিটি ভারতীয় স্টেডিয়ামগুলিতে ইতিমধ্যে নির্ধারিত ম্যাচগুলি স্থানান্তর করার কোনও বাধ্যতামূলক কারণ দেখছে না। 

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক