অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক বৈষ্ণবীর, গড়লেন ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রথম ভারতীয় মহিলা হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে  হ্যাটট্রিক করলেন বাঁহাতি স্পিনার বৈষ্ণবী শর্মা।  ম্যাচে  একাই নিলেন পাঁচ উইকেট। আর তাতে ভারতের কাছে  ১০ উইকেটে  হারতে  হয় মালয়েশিয়ার ।  মঙ্গলবার কুয়ালালামপুরের মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামে  ভারতীয় দল । আর সেখানেই সেরা বোলার হিসাবে ইতিহাস তৈরি করলেন বৈষ্ণবী । সেইসঙ্গে তিনি স্থান পেয়েছেন আইসিসি মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সেরা বোলারদের মধ্যে শীর্ষে।

এদিনের ম্যাচটি হয়  কুয়ালালামপুরের বায়ুমাস ওভাল মাঠে।  মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে প্রথম থেকেই দুর্দান্ত বোলিং ছিল ভারতীয় দলের । টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা। প্রথম ১৪ ওভারে মাত্র ৩১ রান করে অলআউট হয়ে যায় মালয়েশিয়া। এদিনের ম্যাচে ৫ রানে ৫ উইকেট নিয়েছে বৈষ্ণবী , ৮ রানে ৩ উইকেট নিয়েছে আয়ুষি শর্মা এবং জোশিতা ভিজে ৫ রানে নিয়েছে ১ উইকেট ।

অন্যদিকে ব্যাট করতে নেমে ২.৫ ওভারে কোনও উইকেট না খুইয়ে টিম ইন্ডিয়াকে জয়ের স্বাদ এনে দেয় ওপেনার গঙ্গারি তৃষা ও   জি কমলিনীর জুটি। এরফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ‘এ’ বিভাগে রয়েছে ভারত । আগামী ২৩ জানুয়ারি রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট খেলতে নামবে টিম ইন্ডিয়া ।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের