Women WC: শুধু ট্রফি নয়, হবে টাকার বৃষ্টিও! বিশ্বকাপ জয়ী দলের জন্য অপেক্ষা করছে রেকর্ড অঙ্কের প্রাইজ মানি

ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ নভেম্বর, রবিবার বিকাল ৩টে থেকে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত পৌঁছেও দেশকে জেতাতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত-বিরাট দের। রীতিমতো কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে। এবার সিনিয়রদের সেই চোখের জলের প্রতিশোধ নেওয়ার পালা, ভারতের রানিদের। রবিবার (২ নভেম্বর) দেশকে জেতানোর বিশ্বাস নিয়েই মাঠে নামবেন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিম। দিন দুয়েক আগে নভি মুম্বইয়ের স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে একেবারে দুরমুশ করে ODI বিশ্বকাপে র ফাইনালে উঠেছে ভারত। আর নিজের কাঁধে করে দেশকে ODI বিশ্বকাপের ফাইনালে উঠিয়েছেন জেমাইমা রদ্রিগেজরা। ১২৭ করে রীতিমতো রেকর্ড করেছেন বছর ২৫-এর এই তরুণ ক্রিকেট রানি। অন্যদিকে ৮৭ করে আউট হয়ে গেলেও দেশকে জেতানোর অনেকটা কৃতিত্ব রয়েছে অধিনায়ক হরমনপ্রীতেরও।

যাই হোক, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ক্রিকেট যুদ্ধে নামবে ভারত। ইতি মধ্যেই দেশের মহিলা ক্রিকেটারদের নিয়ে উত্তেজিত সকল দেশবাসী। তাদের হাত ধরে আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারত। বর্তমানে দেশের পুরুষ ক্রিকেটারদের সমান সমান বেতন পেয়ে থাকেন মহিলা মহল। কিন্তু জানেন কী ODI বিশ্বকাপের দেশে উইনার টিম কী কী পুরষ্কার পাবেন, রানার্স আপরাই বা কী কী উপহার পাবেন? না জানলে চটপট এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন। ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ নভেম্বর, রবিবার বিকাল ৩টে থেকে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হবে। আর ভারত বা দক্ষিণ আফ্রিকা কেউই এখনও পর্যন্ত মহিলা বিশ্বকাপ জেতেনি। সুতরাং যেই জিতুক না কেন, এ বছর ICC মহিলা বিশ্বকাপ জেতার মূহুর্তটি বিজয়ী দলের জন্য ঐতিহাসিক হবে। পাশাপাশি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের উপর অর্থবৃষ্টিও হবে। ওম্যান বিশ্বকাপের ১৩তম মরসুমের জয়ী দল ৪.৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৪০ কোটি টাকা পাবে। এই পরিমাণ অস্ট্রেলিয়ার ২০২২ সালের পুরস্কারমূল্যের (১.৩২ মিলিয়ন ডলার) থেকে ২৩৯ শতাংশ বেশি।

রানার-আপ (দ্বিতীয় স্থান অধিকারী দল) পাবে ২.২৪ মিলিয়ন ডলার তথা প্রায় ২০ কোটি টাকা। এই পরিমাণ ২০২২ সালে ইংল্যান্ড যে ৬০০,০০০ ডলার পেয়েছিল তার চেয়ে ২৭৩ শতাংশ বেশি। এছাড়া দুই পরাজিত সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সমান পরিমাণ ১.১২ মিলিয়ন ডলার তথা প্রায় ৯.৩ কোটি টাকা পেয়েছে। আগের সংস্করণে এই পরিমাণ ছিল মাত্র ৩০০,০০০ ডলার। পয়েন্ট টেবিলে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দলগুলি তথা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সমান পরিমাণ ৭০০,০০০ ডলার অর্থাৎ ৫.৮ কোটি টাকা পেয়েছে। এছাড়াও, সপ্তম এবং অষ্টম স্থান অধিকারী দলগুলি অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান পেয়েছে ২৮০,০০০ ডলার তথা ২.৩ কোটি টাকা। এছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দল নিশ্চিতভাবে ২৫০,০০০ ডলার তথা ২ কোটি টাকা করে পাবে। এছাড়াও, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি ৩৪,৩১৪ ডলার তথা প্রায় ২.৮ মিলিয়ন টাকা করে পাবে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের