প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ফাইনাল হবে ৫ জুলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলছে। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা র বিপক্ষে লজ্জার হার হেরেছে ভারত। এমন আবহেই এবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ফাইনাল হবে ৫ জুলাই। এ বারের মহিলাদের T20 বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। তবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। এবারের বিশ্বকাপের জন্যে ১২ দল নথিভুক্ত হয়েছে। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যাশা মতো ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে, এছাড়াও একই দলে রয়েছে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অপর গ্রুপের ছ’টি দল হল ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অর্থাৎ কঠিন মুখোমুখি হচ্ছেন হরমনপ্রীতরা।

এটি হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। এজবাস্টনে হবে সেই খেলা। তবে প্রতিদিন ম্যাচের সংখ্যা সমান নয়। কখনও দিনে একটি, কখনও দুটি আবার কখনও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস বাছাইপর্বের মাধ্যমে মূল ড্রতে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৩ জুন, ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। ২০ জুন, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড হেডিংলিতে আইসিসি ইভেন্টে প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল ৫ জুলাই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট মাঠ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস এই টুর্নামেন্টে অভিষেক করবে।

আর চমকপ্রদ বিষয় হল, ১৪ জুন এজবাস্টনে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ, বিশ্বকাপ শুরুর তিন দিনের মাথাতেই ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দু’টি গ্রুপ থেকে দু’টি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল। যেগুলি হবে ওভালে। গত বছর নভেম্বরে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারত। ৪৮ বছরের মধ্যে প্রথম বার আইসিসি ট্রফির স্বাদ পেয়েছে তারা। এ বার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ। এবার দেখার পালা, ইংল্যান্ডের মাটিতে ছোট ফরম্যাটেও হরমনপ্রীতেরা কতটা বাজিমাত করতে পারেন!

এক নজরে গোটা টুর্নামেন্টের ম্যাচ তালিকা দেখে নিন…

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ গ্রুপ চার্ট

গ্রুপ এ: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস।
গ্রুপ বি: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।

পূর্ণাঙ্গ সময়সূচী

১২ জুন (শুক্রবার): ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা
১৩ জুন (শনিবার): স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড
১৪ জুন (রবিবার): ভারত বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
১৬ জুন (মঙ্গলবার): নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড
১৭ জুন (বুধবার): ভারত বনাম নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান
১৮ জুন (বৃহস্পতিবার): ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড
১৯ জুন (শুক্রবার): নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড
২০ জুন (শনিবার): অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, পাকিস্তান বনাম বাংলাদেশ, ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড
২১ জুন (রবিবার): দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা
২৩ জুন (মঙ্গলবার): নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড, শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
২৪ জুন (বুধবার): ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
২৫ জুন (বৃহস্পতিবার): ভারত বনাম বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস
২৬ জুন (শুক্রবার): শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড
২৭ জুন (শনিবার): পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
২৮ জুন (রবিবার): অস্ট্রেলিয়া বনাম ভারত, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ,
নকআউট ম্যাচ
৩০ জুন (মঙ্গলবার): সেমিফাইনাল ১
জুলাই ২ (বৃহস্পতিবার): সেমিফাইনাল ২
জুলাই ৫ (রবিবার): ফাইনাল

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার