শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছনো লক্ষ্য রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এক দল লিগ টেবিলে দুই নম্বর। অন্য দল সাত নম্বরে। এক দল জিতলেই সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করবে। অন্য দলের কাছে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখার জন্য জয় অত্যন্ত  জরুরি। এমন ভিন ধর্মী অবস্থানে থাকা দুই দল ভারত ও শ্রীলঙ্কা আজ বৃহস্পতিবার বিশ্বকাপ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে।

চলতি বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে। যদিও এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। শেষ ম্যাচে অবিশ্বাস্যভাবে কম রানের পুঁজি নিয়েও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দুরমুশ করা সত্বেও আজকের ম্যাচে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন না রোহিত শর্মারা। বরং আজকের ম্যাচ জিতে সব জটিল হিসাব-নিকেশের ঊর্ধে উঠে সেমিফাইনালে খেলার ছাড়পত্র নিশ্চিত করে নিতে চাইছেন না। হার্দিক পাণ্ড্য সুস্থ হয়ে না ওঠায় উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না ভারতের টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে যে টিম খেলেছিল, সেই টিম নিয়েই ওয়াংখেড়েতে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে চলতি বিশ্বকাপে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই কুশল মেন্ডিজরা। দলে চোট আঘাতের সমস্যার পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হল ব্যাটসম্যান এবং বোলাররা তেমনভাবে জ্বলে উঠতে পারছেন না। আগের ম্যাচে ব্যাটার ও বোলারদের যৌথ ব্যর্থতায় আফগানদের কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। আর ওই হার দলকে আরও কঠিন সমস্যায় ফেলে দিয়েছে। আজকে ভারতের কাছে হারলে শেষ চারে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে।

একদিনের ক্রিকেটে শেষ বার ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে। মহম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গিয়েছিলেন লঙ্কা বাহিনী। যদিও পরিসংখ্যান বলছে,  বিশ্বকাপের আসরে দু’দলের মধ্যে জোরদার টক্কর চলেছে বরাবরই। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। ভারত এবং শ্রীলঙ্কা চার বার করে জিতেছে। একটি ম্যাচে কোনও নিষ্পত্তি ঘটেনি। ২০০৭ সালে বিশ্বকাপের আসরে শেষ বার ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তার পরে ২০১১ এবং ২০১৯ সালেও মুখোমুখি হয়েছিল দুই দল। দুবারেও জিতেছিল টিম ইন্ডিয়া। যদিও অতীতের পরিসংখ্যান ভুলে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে দুই দলই।    

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে বিরল ভিডিও, প্রথমবার শোনা গেল খামেনির কণ্ঠস্বর

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই কী সাফাই দিলেন নায়িকা?

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…